Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মাথায় নেই হেলমেট, ট্রাফিক আইন ভেঙে স্কুটি চালাচ্ছেন দুই মহিলা পুলিশ, ভাইরাল ছবি

দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় বাইক চালানোর সময় হেলমেট পরতেই হয়। না পরলে, সাধারণ মানুষকে মোটা টাকা জরিমানা দিতে হয়। কিন্তু যদি পুলিশই আইন না মানেন! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুম্বইয়ের এমনই এক ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে দু'জন মহিলা পুলিশ

মাথায় নেই হেলমেট, ট্রাফিক আইন ভেঙে স্কুটি চালাচ্ছেন দুই মহিলা পুলিশ, ভাইরাল ছবি

শেষ আপডেট: 9 April 2023 12:40

দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় বাইক চালানোর সময় হেলমেট পরতেই হয়। না পরলে, সাধারণ মানুষকে মোটা টাকা জরিমানা দিতে হয়। কিন্তু যদি পুলিশই আইন না মানেন! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুম্বইয়ের এমনই এক ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে দু'জন মহিলা পুলিশ স্কুটি (scooty) চালিয়ে যাচ্ছেন। তাঁদের কারও মাথায় হেলমেট (helmet) নেই । খোদ পুলিশের এই ট্রাফিক আইনভঙ্গের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রশ্ন উঠছে, পুলিশই যদি ট্রাফিক আইন না মানেন, তাহলে সাধারণ মানুষ কী করবেন! পাশাপাশি এই অপরাধের জন্য সাধারণের যা শাস্তি হয়, পুলিশের জন্য সেটা হবে তো!

https://twitter.com/RahulB__007/status/1644528201031622658

রাহুল বর্মন নামের এক টুইটার ইউজার এই ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে গাড়ির নম্বর মেনশন করে তিনি লিখেছেন, কী হবে যদি সাধারণ মানুষ এভাবে হেলমেট ছাড়া রাস্তায় স্কুটি বা বাইক চালায়! এটা কি ট্রাফিক নিয়ম লঙ্ঘণ করা নয়? এই পোস্টে ওই জনৈক ব্যক্তি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, রাজ্যের ডেপুটি সিএম দেবেন্দ্র ফড়ণবিশ এবং মুম্বই পুলিশকে ট্যাগ করেছেন।

ছবিতে দুই মহিলা পুলিশের মুখ দেখা যায়নি। এরপর সেই পোস্টে মুম্বই পুলিশের তরফ থেকে কমেন্টে জানতে চাওয়া হয়, যে কোন লোকেশনে তিনি এই ছবিটি তুলেছেন। পুলিশকে সাহায্য করে রাহুলও জানান, এই ছবি দাদারের ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের।

এলিফ্যান্ট হুইস্পারার্সের সাথে কী কথা হল প্রধানমন্ত্রীর


```