
শেষ আপডেট: 10 March 2023 12:57
দ্য ওয়াল ব্যুরো: প্রতিটি মানুষের জীবনেই বাবার গুরুত্ব অপরিসীম। বাবা মায়ের ভালোবাসা এবং আগলে রাখায় বেড়ে ওঠে সন্তান। তবে ব্যতিক্রমও থাকে। সব বাঁধনে টান হয়তো থাকে না। আর টানহীন সম্পর্কে ব্যবধান থাকে বেশি। সম্প্রতি তেমনই এক ঘটনা ঘটল।
মত্ত অবস্থায় নিজের ঘুমন্ত মেয়ের (Daughter) ছবি তুলে ডেটিং অ্যাপে (dating app) পণ্য হিসেবে ব্যবহার করল বাবা। ডেটিং অ্যাপে পরিচিত এক মহিলাকে সেই ছবি পাঠিয়ে (posted picture)তাকে জানায়, মহিলা চাইলেই তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক ৪৯ বছরের সেই ব্যক্তির দাবি, তিনি সেক্সুয়াল ফ্যান্টাসির জন্যই মহিলাটিকে মেয়ের ছবি পাঠিয়েছেন। মেয়ের ভিডিও পাঠানোর পর, কয়েকবার নেট থেকে মেয়েদের গোপনাঙ্গের ছবি ডাউনলোড করেও সেই মহিলাকে পাঠান এবং বলেন, এই ছবিও তাঁর মেয়ের।
এরপর মহিলা জানতে চান যে, মেয়ের সঙ্গে তার কোনও শারিরীক সম্পর্ক আছে কিনা। প্রশ্নের উত্তরে ব্যক্তিটি জানান, মহিলা চাইলেই তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে পারেন।
বিকৃত মানসিকতার এই পুরো ঘটনাটি কোর্টে জানান মেয়েটির মা। প্রমাণ খুঁজতে পুলিশ যখন ব্যক্তিটির ফোন সার্চ করেন, তখন তারা তার মেয়ের ঘুমন্ত অবস্থার ভিডিওটি উদ্ধার করে।
মেয়েটির মা এবং বাবা(father) একসঙ্গে থাকেন না। কোর্টের নির্দেশ অনুযায়ী, মেয়েটি কিছুদিন তার মায়ের সঙ্গে এবং কিছুদিন তার বাবার সঙ্গে থাকে। এই ঘটনাটি যখন ঘটে তখন মেয়েটি তার বাবার বাড়িতে ছিল।
মেয়েটির মা জানিয়েছে, যে তাঁর প্রাক্তন সঙ্গী অর্থাৎ মেয়েটির বাবা কাস্টডি নেওয়ার অধিকার রাখেন না। কারণ এমন বিকৃত মস্তিকের মানুষের পক্ষে মেয়ের দেখাশোনা করা সম্ভব নয়। পাশাপাশি এও জানান, মেয়েটি যখন তার বাবার কথা জানতে চায়, তখন তাকে মিথ্যে কথা বলতে হয়। কখনও বলতে হয়, তার বাবার শরীর খারাপ, কখনও আবার বলতে হয় সে বাড়িতে নেই। যদিও এই মিথ্যের আশ্রয় নিতে তার ভালো লাগে না।
আদালতে বিচারক জানিয়েছেন, এই ঘটনা খুবই নীচ মানসিকতার পরিচয়। একটি মেয়ে কাকে বিশ্বাস করবে, যদি নিজের বাবাকেই না সে বিশ্বাস করতে পারে!
জোশীমঠের পরে রুদ্রপ্রয়াগ, তেহরি, ১৪৭টি জেলাকে ধসপ্রবণ চিহ্নিত করল ইসরো