Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কালীপুজোয় অনলাইনে প্রচুর শপিং করছেন? আটশোর বেশি ভুয়ো ওয়েবসাইট খুলেছে হ্যাকাররা

সাইবার বিশেষজ্ঞরা বলছেন, কালীপুজো ও দীপাবলিতে অনলাইনে জিনিসপত্র কেনার ধূম পড়ে গেছে। আর একেই কাজে লাগিয়ে প্রতারণার নতুন নতুন ফাঁদ পাতছে প্রতারকরা।

কালীপুজোয় অনলাইনে প্রচুর শপিং করছেন? আটশোর বেশি ভুয়ো ওয়েবসাইট খুলেছে হ্যাকাররা

শেষ আপডেট: 11 November 2023 19:08

দ্য ওয়াল ব্যুরো: অনলাইনে প্রতারণা দিন দিন বাড়ছে। কিছুদিন আগেই আমেরিকার এক গোয়েন্দা সংস্থা খবর দিয়েছিল, ভারতে প্রতি ৩৯ সেকেন্ডে একজন করে অনলাইনে প্রতারণার শিকার হন। এই দীপাবলিতেও তেমনই ঘটনা ঘটছে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, কালীপুজো ও দীপাবলিতে অনলাইনে জিনিসপত্র কেনার ধূম পড়ে গেছে। আর একেই কাজে লাগিয়ে প্রতারণার নতুন নতুন ফাঁদ পাতছে প্রতারকরা।

ক্লাউডসেক সাইবার নিরাপত্তা বিভাগের বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, কালীপুজোর সময়ে প্রায় ৮২৮টি নকল ওয়েবসাইটের খোঁজ মিলেছে। এইসব ওয়েবসাইটে দীপাবলি ও কালীপুজোর নানারকম জিনিস বিক্রির প্রলোভন দিচ্ছে প্রতারকরা। এখানে ক্লিক করে জিনিস অর্ডার দিলেই ঠকতে হবে। বিজ্ঞাপনের এমনই চমক যে কোনটা আসল আর কোনটা নকল তা বোঝা যাচ্ছে না।

কালীপুজোয় ঘর সাজানোর জিনিস থেকে নানারকম আলো কিনতে এখন অনলাইন ওয়েবসাইটগুলোতেই বেশি ঢুঁ মারছেন লোকজন। প্রচুর টাকার জিনিসপত্র অর্ডারও দিচ্ছেন। আর এর ফাঁকেই প্রতারকরা তাদের জাল বিছিয়ে চলেছে। কালীপুজো এবং দীপাবলির মতো ডোমেইন নেম দিয়েই ই-কমার্স সাইট তৈরি করে গ্রাহকদের টার্গেট করছে এই প্রতারকরা।

সাইবার বিশেষজ্ঞরা বলছেন, প্রতারকরা shoop.xyz ইত্যাদির মতো একই ধরনের ডোমেইন ব্যবহার করছে। তারা মূল সাইটের এমন নকল করছে যে সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়।

বিশেষজ্ঞরা বলছেন, সাইবার অপরাধীরা দীপাবলি ও পূজা শব্দের জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছে। তারা প্রতারণামূলক নকল ডোমেইন ব্যবহার করছে , যাতে মানুষ বিভ্রান্ত হন। পূজা এবং দীপাবলির মতো ডোমেইন নেম বা দিয়ে ই-কমার্স সাইট তৈরি করে মানুষকে টার্গেট করছে এই প্রতারকরা। দীপাবলি, পুজো ইত্যাদি কিওয়ার্ড দিয়ে ডোমেইন তৈরি হচ্ছে। ফলে কালীপুজো বা দীপাবলি অনলাইন শপিং—এই ধরনের সার্চ দিলেই ওইসব নকল ওয়েবসাইট খুলে যাচ্ছে।

গোয়েন্দারা বলছেন, ২০০১ সাল থেকে প্রতি বছরই বাড়ছে অনলাইনে প্রতারণার ঘটনা। আগে সাধারণ মানুষকেই বেশি টার্গেট করত হ্যাকাররা, এখন সরকারি প্রতিষ্ঠান, এমনকী বাণিজ্যিক সেক্টরগুলিতে হানা দিচ্ছে প্রতারণা চক্রগুলি। কম্পিউটার সিস্টেমে ম্যালওয়ার ঢুকিয়ে জরুরি ও গোপন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই প্রতারণা চক্রের সঙ্গে চিনের হ্যাকারদের যোগসূত্র আছে বলেও মনে করা হচ্ছে।


```