Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার চোখাচোখি জ্যান্ত কোবরার, ঠিক যেন দাঁড়িয়ে থাকা একটি মানুষ

দ্য ওয়াল ব্যুরো: একেই বলে ভয়ংকর সুন্দর। টুইটারে কোবরার ভিডিও দেখে অবাক নেটপাড়া। আইএফএস অফিসার সুশান্ত নন্দর শেয়ার করা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে একটি কিং কোবরা (king cobra) মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মানুষের মত! দেখে গা শিউড়ে ওঠার জোগা

এবার চোখাচোখি জ্যান্ত কোবরার, ঠিক যেন দাঁড়িয়ে থাকা একটি মানুষ

শেষ আপডেট: 2 March 2023 14:21

দ্য ওয়াল ব্যুরো: একেই বলে ভয়ংকর সুন্দর। টুইটারে কোবরার ভিডিও দেখে অবাক নেটপাড়া। আইএফএস অফিসার সুশান্ত নন্দর শেয়ার করা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে একটি কিং কোবরা (king cobra) মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মানুষের মত! দেখে গা শিউড়ে ওঠার জোগাড়।

সুশান্ত বলেন, সাপটি যেন সত্যিই দাঁড়িয়ে পড়ে মানুষের চোখে চোখ (Eye to eye) রাখার চেষ্টা করছে। ভিডিওতে দেখা যাচ্ছে সাপটি মাটি থেকে অনেকটা উচুঁতে উঠে দাঁড়িয়ে আছে আর তার লেজের অংশটা কেবল নিচে স্থির হয়ে রয়েছে।

ইতিমধ্যেই ভিডিওটি আলোড়ন তুলে দিয়েছে ইন্টারনেটে। যেখানে নানান মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট বক্স। কিছু লোক বলেছেন, মাটিতে কম্পন অনুভব করে সাপ সহজেই অনুমান করতে পারে আশেপাশে কেউ আছে কিনা । সুতরাং, ভিডিও করার সময় সুশান্তর পায়ের আওয়াজে হয়ত সাপটি অনুমান করতে পেরেছিল কেউ তার আশেপাশে আছে ফলে সতর্ক হয়েই সে উঠে দাঁড়ায়।

দেখুন ভিডিও-

https://twitter.com/susantananda3/status/1630231871333253120

অনেকে আবার সুশান্তকে বলেছেন, ভুল তথ্য না দিয়ে সঠিক তথ্য দিতে। এই মন্তব্যে ক্ষুব্ধ অন্য এক ব্যক্তি জানান, ভিডিওতে যা দেখানো হয়েছে সেটা সম্পূর্ণ সত্যি কারণ মন্তব্যকারী নিজেই এই একই ঘটনা প্রত্যক্ষ করেছিলেন। গ্রামে এরকমই দাঁড়িয়ে থাকা সাপ দেখে রীতিমতো পালিয়ে যেতে হয়েছিল তাঁকে।

ওই ব্যক্তির মতামতকে সমর্থন জানিয়ে আরেকজন টুইটার ব্যবহারকারী বলেন, মোটামুটি বেশিরভাগ সাপই নাকি দাঁড়াতে পারে। কিং কোবরা যেহেতু প্রায় ১৫ - ১৮ ফিট লম্বা হয় তাই সহজেই তারা শরীরের এক তৃতীয়াংশ মাটি থেকে উপরে তুলে দাঁড়াতে পারে। যা দেখে সাধারণ মানুষের মনে হবে যেন সাপটি সরাসরি চোখের দিকেই তাকিয়ে আছে।

মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় গ্রাফ নিয়ে জটিলতা! জট কাটাল পর্ষদ


```