Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুকুর ভেবে পুষেছিলেন বাড়িতে, বালতি বালতি ফল-নুডলস খেয়ে ওজন হল ১২৫ কেজি! তারপর…

দ্য ওয়াল ব্যুরো: পোষ্য হিসেবে কুকুর (pet dog) সকলেরই পছন্দের। কিন্তু দুষ্টুমিষ্টি কুকুরছানা ভেবে বাড়িতে যেটি আনা হল, সেটি যদি বেরোয় বিশাল এক ভাল্লুক (Endangered bear) , তখন ভয় পাওয়াই তো স্বাভাবিক। সাধারণ ভাল্লুক সে নয়, তার ওজন প্রায় ১২৫

কুকুর ভেবে পুষেছিলেন বাড়িতে, বালতি বালতি ফল-নুডলস খেয়ে ওজন হল ১২৫ কেজি! তারপর…

শেষ আপডেট: 2 March 2023 09:02

দ্য ওয়াল ব্যুরো: পোষ্য হিসেবে কুকুর (pet dog) সকলেরই পছন্দের। কিন্তু দুষ্টুমিষ্টি কুকুরছানা ভেবে বাড়িতে যেটি আনা হল, সেটি যদি বেরোয় বিশাল এক ভাল্লুক (Endangered bear) , তখন ভয় পাওয়াই তো স্বাভাবিক। সাধারণ ভাল্লুক সে নয়, তার ওজন প্রায় ১২৫ কেজি! খাওয়া দাওয়ার তালিকা দেখেও চোখ কপালে উঠবে।

চিনের বাসিন্দা সু ইউন ২০১৬ সালে বাড়িতে নিয়ে আসেন তাঁর পছন্দের এক পোষ্যকে। টিবেটিয়ান ম্যাস্টিফ। দু'বছর ধরে খাইয়েদাইয়ে বড় করার পরে সু আন্দাজ করেন, সেটি মোটেও কুকুর নয়। প্রথমদিকে তাঁর সন্দেহ শুরু হয়, পোষ্যটির খাওয়াদাওয়া দেখে। দিনে অনেক ফল এবং দু'বালতি করে নুডলস্ খেত সে।

A Family Raised a Dog for 2 Years Only to Find Out It Was a Bear

এর কিছুদিন পর থেকে সু দেখেন, কুকুরের মতো দেখতে সেই প্রাণী দু'পায়ে দাঁড়িয়ে পড়ছে! এমনটা দেখে তো রীতিমতো ভয় পেয়ে যান সু। তখনই তিনি বুঝতে পারেন তাঁর আদরের পোষ্য আর যাই হোক, সাধারণ কোনও কুকুর তো নয়ই।

এই পরিস্থিতিতে সু ইউন বন দফতরে যোগাযোগ করে পুরো ঘটনাটা জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বন দফতরের কর্মীরা তো অবাক। আস্ত এক ভাল্লুক পুষেছেন সু! এর পরেই তাঁরা ভাল্লুকটিকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবেন বলে ঠিক করেন। কিন্তু সেই ভাল্লুক এতদিন ঘরের যত্ন পেয়েছে, সে কি আর যেতে চায় অচেনা বনকর্মীদের সঙ্গে! শেষমেশ তাকে ঘুমের ওষুধ দিয়ে খাঁচায় ঢোকান বনকর্মীরা। নিয়ে চলে যান অভয়ারণ্যে।

Family raises 'dog' for 2 years, then realizes it's a bear

বন দফতরের তরফে পরে জানানো হয়, কুকুর ভেবে যে পোষ্যটি সু ইউন পুষেছিলেন, তা আসলে এশিয়ার এক বিশেষ প্রজাতির কালো ভাল্লুক। চোরাশিকারিদের বাজারে এর দাম অনেক!

তৃণমূল আমায় কিনতে পারবে না, আমি কিনে নেব: বাইরন


```