Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইলন মাস্ক সুমো কুস্তিগীরের সঙ্গে লড়াই করছেন! টেসলা প্রধানের ছবির সঙ্গে 'ব্যথা'র গল্পও ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: টুইটার কেনার পর থেকেই তাঁকে নিয়ে বির্তক। খবরের শিরোনামে বারবার এসেছেন ইলন মাস্ক। তবে এবার মাস্কের একটি পুরনো ছবি ভাইরাল (viral) হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বিশাল চেহারার এক সুমো কুস্তিগীরের সঙ্গে লড়াই করছেন ইলন মাস্ক (Elon mu

ইলন মাস্ক সুমো কুস্তিগীরের সঙ্গে লড়াই করছেন! টেসলা প্রধানের ছবির সঙ্গে 'ব্যথা'র গল্পও ভাইরাল

শেষ আপডেট: 7 March 2023 08:27

দ্য ওয়াল ব্যুরো: টুইটার কেনার পর থেকেই তাঁকে নিয়ে বির্তক। খবরের শিরোনামে বারবার এসেছেন ইলন মাস্ক। তবে এবার মাস্কের একটি পুরনো ছবি ভাইরাল (viral) হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বিশাল চেহারার এক সুমো কুস্তিগীরের সঙ্গে লড়াই করছেন ইলন মাস্ক (Elon musk)! ছবিটি মাইক্রোব্লগিং সাইটে শেয়ার করেছেন ডোজডিজাইনার নামে একজন টুইটারিয়ান। ক্যাপশনে লেখা, 'ইলন মাস্ক একজন সুমো রেসলারের(sumo wrestler) সঙ্গে লড়াই (fight)করছেন।'

ছবিটি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন টেসলা প্রধান নিজে। তিনি লিখেছেন, '৮ বছর ধরে ব্যথা সহ্য করে বেঁচে আছি!' এর উত্তরে একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, 'তাহলে এমন কোনও অ্যাডভেঞ্চার কি আছে, যেখানে এখনও যাননি আপনি?' কেউ আবার বলেছেন, 'এত কিছুর পরেও আপনি শীর্ষে আরোহণ করতে পেরেছেন, যেটা সত্যিই অনুপ্রেরণা দেয়।'

প্রসঙ্গত, গত বছর মাস্ক বিনান্সের সিইও চ্যাংপেং ঝাও-এর প্রশ্নের উত্তরে এই ছবিটি প্রথম পোস্ট করেছিলেন। কারণ চ্যাংপেং ঝাও জানতে চেয়েছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে লড়াই করার ক্ষমতা আছে কিনা ইলন মাস্কের। তার উত্তরে এই ছবিই যথেষ্ট ছিল। তাই দেখে চ্যাংপেং লিখেছিলেন, 'আমি চাই আপনি জিতুন, কিন্তু সত্যিটা হল, আমি আপনার কোনও কুংফু ভিডিও দেখিনি।'

তবে এদিন ইলন মাস্কের প্রতিক্রিয়া স্পষ্ট করে দিয়েছে, এই ছবি নিছক ছবি নয়, এর পিছনে সত্যিকারের লড়াইও রয়েছে। সেই লড়াইয়ে রীতিমতো চোটও পেয়েছিলেন তিনি। সেই ব্যথা এতই গভীর, যে আট বছরেও সারেনি! এমনটাই দাবি খোদ মাস্কের।

হাঁড়ি-কলসি নিয়ে পানীয় জলের জন্য বিক্ষোভ, দোলের দিনে উত্তেজনা গঙ্গাসাগরে


```