Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রাক থামিয়ে চাল খেল রামলাল! দাঁতালের কীর্তিতে হতবাক জঙ্গলমহলের লোকজন

দ্য ওয়াল ব্যুরো: রামলালকে কি আপনি চেনেন? আপনি না চিনলেও জঙ্গলমহলের (Jangalmahal) মানুষ কিন্তু তাকে বিলক্ষণ চেনেন। তার দুষ্টুমি ভরা কীর্তিকলাপের সঙ্গে দিব্যি আলাপ রয়েছে এলাকার মানুষজনের। তাই তো ট্রাক (Truck) থামিয়ে রামলালকে নিজের পেট ভরানো

ট্রাক থামিয়ে চাল খেল রামলাল! দাঁতালের কীর্তিতে হতবাক জঙ্গলমহলের লোকজন

শেষ আপডেট: 22 August 2022 10:09

দ্য ওয়াল ব্যুরো: রামলালকে কি আপনি চেনেন? আপনি না চিনলেও জঙ্গলমহলের (Jangalmahal) মানুষ কিন্তু তাকে বিলক্ষণ চেনেন। তার দুষ্টুমি ভরা কীর্তিকলাপের সঙ্গে দিব্যি আলাপ রয়েছে এলাকার মানুষজনের। তাই তো ট্রাক (Truck) থামিয়ে রামলালকে নিজের পেট ভরানোর বন্দোবস্ত করতে দেখেও কেউ কিছু বলল না। উল্টে প্রশ্রয়ের হাসি হেসে ক্যামেরাবন্দি করল তাঁর বিভিন্ন কার্যকলাপ।

রামলাল আসলে দলমার দামাল হাতি (Elephant)। জঙ্গলমহল এলাকায় সে বেশ পরিচিত মুখ। এলাকার মানুষজনই ভালবেসে তার নাম দিয়েছেন রামলাল। গতকাল থেকেই জঙ্গলমহলের পিড়াকাটা রেল এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে রামলাল। তবে ঘোরাঘুরির জন্য ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছিল না। এত বড় শরীর, পেটটুকু না ভরলে কি আর চলে? কাঁহাতক গাছ-পাতা খেতেই বা ভাল লাগে? মুখবদল করাও তো দরকার মাঝে মাঝে। তাই তো নিজের খাবারের ব্যবস্থা নিজে করে নিল রামলাল।

সোমবার সকাল পিড়াকাটা রেঞ্চের রঞ্জার জঙ্গল দিয়ে যাচ্ছিল এফসিআইয়ের কয়েকটি ট্রাক। তা দেখতে পেয়েই সটান গিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে ট্রাক থামিয়ে দেয় রামলাল। তারপর লোকজনের চিৎকার চেঁচামেচি কানে না তুলে ট্রাকের পিছন থেকে নামিয়ে আনে চালের বস্তা। তারপর তা খেয়ে দেয়ে পেট ভরিয়ে নেয় সে।

তার চাল খাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন স্থানীয় লোকজন। তাঁরা জানিয়েছেন, গতকাল রাতে আজনাসুলি গ্রামে ঢুকে পড়েছিল রামলাল। সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলে সকালবেলা বিরাকাটা বাজার এবং রঞ্জার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল সে। তার মধ্যেই খিদে পাওয়ায় ট্রাক থামিয়ে পেটপুজো সেরে নেয় রামলাল।

জেলা শাসকের চশমা ছোঁ মেরে নিয়ে গেল বাঁদর, অনেক অনুরোধের পর ফিরিয়ে দিল


```