Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মহাকাশে মৃত্যুর আগে রাক্ষুসে তারার শেষ নৃত্য! নাসার টেলিস্কোপে অবিশ্বাস্য ছবি

দ্য ওয়াল ব্যুরো: মহাকাশের গহীনে লোকচক্ষুর অন্তরালে রোজ কত কী না হয়। কত অপার্থিব দৃশ্য প্রতিদিন প্রতি মুহূর্তে ফুটে ওঠে মহাশূন্যে, সবটা পৃথিবীর মানুষের চোখে পড়ে না। আর সেই না দেখা দৃশ্য দেখতেই মহাকাশে চোখ মেলে রয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ

মহাকাশে মৃত্যুর আগে রাক্ষুসে তারার শেষ নৃত্য! নাসার টেলিস্কোপে অবিশ্বাস্য ছবি

শেষ আপডেট: 13 July 2022 03:15

দ্য ওয়াল ব্যুরো: মহাকাশের গহীনে লোকচক্ষুর অন্তরালে রোজ কত কী না হয়। কত অপার্থিব দৃশ্য প্রতিদিন প্রতি মুহূর্তে ফুটে ওঠে মহাশূন্যে, সবটা পৃথিবীর মানুষের চোখে পড়ে না। আর সেই না দেখা দৃশ্য দেখতেই মহাকাশে চোখ মেলে রয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ (James Webb Telescope)। নাসার এই টেলিস্কোপ এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বড় টেলিস্কোপ।

সম্প্রতি নাসার (NASA) এই টেলিস্কোপেই এক অপার্থিব মুহূর্ত ধরা পড়েছে। ক্যামেরাবন্দি সেই মহাজাগতিক দৃশ্য পৃথিবীর মানুষের সামনেও তুলে ধরেছে এই মহাকাশ গবেষণা সংস্থাটি।

জেমস ওয়েব টেলিস্কোপে ধরা পড়েছে এক তারার অপমৃত্যুর পূর্ব মুহূর্ত। সে তারার নাম প্ল্যানেটারি নেবুলা এনজিসি ৩১৩২ (planetary nebula NGC 3132)। একে সাউদার্ন রিং নেবুলাও (Southern Ring Nebula) বলা হয়ে থাকে। মহাকাশে এই তারার অপমৃত্যু ঘটছে। তার আগে শেষবারের মতো উদ্দাম নৃত্যে মজেছে নেবুলা। জেমস ওয়েব টেলিস্কোপ ধরেছে সেই দৃশ্যই।

তারা বা নক্ষত্র তো স্থির, মহাকাশে সেই কি সত্যিই নাচ করছে? ঘটনার ব্যাখ্যা দিয়েছে নাসা।

বলা হয়েছে, এই সাউদার্ন নেবুলা পৃথিবী থেকে ২ হাজার ৫০০ আলোকবর্ষ দূরে রয়েছে। এই তারা ক্রমশ ফিকে হচ্ছে। টেলিস্কোপের ক্যামেরায় দেখা গেছে, নেবুলার মধ্যিখান থেকে গ্যাস আর ধোঁয়া গোল গোল করে বেরিয়ে আসছে। যেন মনে হচ্ছে ধোঁয়ার আংটি তৈরি হয়েছে মহাকাশে। একেই নাসা বলেছে ‘ডাইং স্টারস ফাইনাল ডান্স’ বা এক মৃত্যুমুখী তারার শেষ নৃত্য।

https://twitter.com/NASA/status/1546871970976997378?s=20&t=U24MHZ3NvO6ywSUrqNLsNg

নেবুলাকে ঘিরে ফেলেছে ধুলো আর গ্যাস। কয়েক হাজার বছর ধরেই এই কাণ্ড ঘটছে মহাকাশে। নাসার টেলিস্কোপে এই প্রথম তা ধরা পড়ল। সেই ছবি তারা ভাগ করে নিল বিশ্ববাসীর সঙ্গে।

আরও পড়ুন: মহাকাশে রাক্ষুসে তারার মৃত্যু, প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠছে গ্যালাক্সি


```