Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

কন্ডোম রাখছেন তো? সেক্স যেন সেনসেক্স না হয়, ডিউরেক্সের বিজ্ঞাপন ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরেই শেয়ার বাজারের অবস্থা ভাল না। পতন হচ্ছে তো হচ্ছেই। যাঁরা মিউচুয়াল ফান্ডে টাকা রেখেছেন, তাঁরাও মনে করছেন ঝুঁকিতে পড়ে গিয়েছেন। সেই প্রেক্ষাপটে ডিউরেক্সের (durex) কন্ডোমের বিজ্ঞাপন ভাইরাল হয়ে গেল। ইনস্টা রিল

কন্ডোম রাখছেন তো? সেক্স যেন সেনসেক্স না হয়, ডিউরেক্সের বিজ্ঞাপন ভাইরাল

শেষ আপডেট: 2 February 2023 10:04

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরেই শেয়ার বাজারের অবস্থা ভাল না। পতন হচ্ছে তো হচ্ছেই। যাঁরা মিউচুয়াল ফান্ডে টাকা রেখেছেন, তাঁরাও মনে করছেন ঝুঁকিতে পড়ে গিয়েছেন। সেই প্রেক্ষাপটে ডিউরেক্সের (durex) কন্ডোমের বিজ্ঞাপন ভাইরাল হয়ে গেল।

ইনস্টা রিলে ডিউরেক্স দেখিয়েছে, মিউচুয়াল ফানে অর্থাৎ দু’জনের সম্মতিতে যৌন আনন্দে (Safe sex twist) মিউচুয়াল ফান্ডের মতো ঝুঁকি (Mutual Fund Disclaimer) নেই। শুধু কন্ডোম রাখলেই হবে। তাহলে সেক্স কখনও সেনসেক্সের মতো গোঁত্তা খেয়ে পড়বে না।

দেখুন সেই বিজ্ঞাপনটি।

ইদানীং দেশি-বিদেশি সমস্ত কন্ডোম প্রস্তুতকারক সংস্থা সামাজিক, রাজনৈতিক ঘটনাবলিকে জুড়ে দিচ্ছে তাদের বিজ্ঞাপনে। সম্প্রতি বাংলাদেশে গ্রামীণ রাস্তার হাল নিয়ে নাগরিক ক্ষোভ তুঙ্গে উঠেছিল। সেই সময়ে ওই সংস্থাটি তাদের বিজ্ঞাপনে একটি কাদায় ভরা রাস্তার ছবি দিয়ে বিজ্ঞাপনী পোস্টারে লিখেছিল, ‘যেন পিছলে না যায়!’

বিশ্বকাপের সময়েও দেখা গিয়েছে নানান ঘটনা ও খেলোয়াড়দের নামকে পান করে বিজ্ঞাপন তৈরি হচ্ছে। ডিউরেক্স বরাবরই ধরনের সৃজনশীল বিজ্ঞাপনে ছাপ রাখে। এই ইনস্টায় ব্যবহার করা হয়েছে শেয়ারবাজারের প্রতীক ষাঁড়কেও। যা কার্যত সোশ্যাল মিডিয়ায় হইহই করে ছড়াচ্ছে।

বাজেট সুপারহিট, 'পাঠান'কেও টেক্কা দেবে! নির্মলা-স্তুতি বসপা সাংসদের


```