
শেষ আপডেট: 3 August 2022 12:24
দ্য ওয়াল ব্যুরো: আমাদের বন্ধুতুল্য বা ভাই বোনেরা যখন কোনও নির্বোধের মত কাজ করে আমরা সহজেই তাদেরকে গাধা (Donkey) বলে সম্বোধন করি। শুধু নির্বোধের মত কাজই নয়, খুব সরল মনেও যদি কেউ কিছু করে তাকেও গাধা বলাটা নতুন কিছু নয়। মানে গাধাকে এমন একটা পশু হিসাবে ভাবা হয়, যার না আছে বুদ্ধি (Intelligent) , না আছে মান। যা ইচ্ছা তাই বলা যায় বেচারাকে।
ছোটবেলায় ঈশপের গল্পে এমনই এক গাধার গল্প ছিল। গাধার মালিক নুনের বস্তা গাধাটির পিঠে চাপিয়ে পাঠাত বাজারে। একদিন বাজারে যাওয়ার পথে গাধাটা নদীতে পরে যায়। ব্যস, নুন যায় গলে। গাধা তো মহানন্দে সেই হালকা নুনের বস্তা নিয়ে চলে যায়। পরদিন আবারও যখন ওই গাধাকে নুনের বস্তা দিয়ে বাজারে পাঠানো হয়, তখন সে ইচ্ছা করেই নদীতে পড়ে যায়। মালিক বুঝতে পারে ব্যাপারটা। সে পরদিন গাধার পিঠে চাপিয়ে দেয় একটা তুলোর বস্তা। গাধা আবারও সেই বস্তা নিয়ে নেমে পরে নদীতে। ব্যস, এবার যাবে কোথায়? ওই ভারী বস্তা টেনেই বেচারা গাধাকে যেতে হয় বাকিটা।
এবার তেমন এক গাধার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এ গাধাকে দেখে প্রথমে গাধা মনে হলেও পরে বোঝা যাচ্ছে, সময়ের উত্তর সময়ে দিতে জানে সে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক গাধার মালিক তার গাধাকে অকারণে চড়, থাপ্পর, লাথি মেরেই চলেছে। বেচারা গাধা চুপচাপ তা সহ্য করছে।
এরপর মালিক চেপে বসলেন গাধার পিঠে। এইবার গাধা দিল মোক্ষম জবাব। এক্কেবারে মালিকের পা কামড়ে ধরেছে সে। কিছুতেই ছাড়ছে না সেই পা। পা কামড়ে টেনে পিঠ থেকে নামিয়ে ফেলে দিয়েছে মাটিতে। তারপর টেনে টেনে নিয়ে যাচ্ছে মাটির উপর দিয়ে। এখানেই শেষ হয় ভিডিওটি।
এই ভিডিও দেখে নেট নাগরিকরা তো হেসেই কুপোকাত। কেউ বলছেন, ‘ঠিক হয়েছে’ , কেউ বা বলছেন ‘অকারণে মারার ফল এমনই হওয়া উচিত’। আর সবথেকে মজার হল একজন বলেছেন, ‘গাধাটা আসলে কে?’
তাইওয়ানের আকাশে চক্কর কাটছে চিনের ২১টি যুদ্ধবিমান, পেলোসি সফরে বড় সংঘাতের আশঙ্কা