Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের এই গ্রামেই প্রথম সূর্য ওঠে রোজ! মায়াবী সে দৃশ্য দেখতে ভিড় উপচে পড়ে কাকভোরে

দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীতে প্রথম সূর্যোদয়ের (Sunrise) সাক্ষী থাকে জাপান, সূর্যের প্রথম রশ্মি এসে ওই দেশের উপরেই পড়ে, তারপর ধীরে ধীরে আলোকিত হয় অন্যান্য এলাকা। কিন্তু ভারতে এমন সৌভাগ্য কার আছে? কোন গ্রামে প্রথম সূর্যের আলো এসে পড়ে ভারতে

ভারতের এই গ্রামেই প্রথম সূর্য ওঠে রোজ! মায়াবী সে দৃশ্য দেখতে ভিড় উপচে পড়ে কাকভোরে

শেষ আপডেট: 1 August 2022 12:51

দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীতে প্রথম সূর্যোদয়ের (Sunrise) সাক্ষী থাকে জাপান, সূর্যের প্রথম রশ্মি এসে ওই দেশের উপরেই পড়ে, তারপর ধীরে ধীরে আলোকিত হয় অন্যান্য এলাকা। কিন্তু ভারতে এমন সৌভাগ্য কার আছে? কোন গ্রামে প্রথম সূর্যের আলো এসে পড়ে ভারতের মাটিতে (First Sunrise in India)?

Hiking In Dong Valley To Witness The First Sunrise Of India – Tales of the  Hidden Trails

সে গ্রাম রয়েছে উত্তরপূর্ব ভারতে। অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) লোহিত জেলার এক্কেবারে পূর্ব প্রান্তে রয়েছে ডং গ্রাম (Dong Village)। যেমন ছোট তার নাম তেমন ছোট সেই গ্রামও। সেখানেই প্রতিদিন প্রথম এসে পড়ে সূর্যের আলো। ভোরবেলায় সারা ভারতকে প্রথম জাগিয়ে তোলে এই গ্রামই। আর দেশের প্রথম সূর্যোদয় দেখতে অরুণাচল প্রদেশের এই গ্রামে ভিড় করেন অনেক মানুষ।

This Is The Lucky Indian Village That Gets To Witness The First Sunrise  Everyday

দেশের পূর্বতম প্রান্তে রয়েছে এই ডং গ্রাম। ভারত, চিন আর মায়ানমারের বর্ডার রয়েছে এখানে। প্রকৃতি যেন এই গ্রামকে নিজের হাতে সাজিয়ে তুলেছে, রূপের ডালি উজাড় করে দিয়েছে মুক্তহস্তে। পাহাড়, মেঘ আর সবুজ গাছ এই গ্রামে রয়েছে ছবির মতো সাজানো।  

Dong Valley | Arunachal Tourism

সমুদ্রপৃষ্ঠ থেলে ডং গ্রামের উচ্চতা ১ হাজার ২০৪ মিটার। লোহিত ও সতী নদীর সংযোগস্থলে গ্রামটি মাথা তুলেছে। প্রতিদিন এই গ্রামেই দিনের প্রথম সূর্যালোক এসে পড়ে। ডং জেগে ওঠে সকলের আগে। তার পর দেশের বাকি প্রান্তের ঘুম ভাঙে।

Dong Valley In Arunachal Pradesh | History, Places To Visit | Adotrip

ডং গ্রামে যে দেশের প্রথম সূর্য ওঠে তা কিন্তু অনেকদিন পর্যন্ত অজানা ছিল। ১৯৯৯ সাল পর্যন্ত মনে করা হত আন্দামানের কাটচাল দ্বীপে প্রথম সূর্যোদয় হয়। পরে হিসেব করে দেখা গেছে আন্দামানে নয়, অরুণাচল প্রদেশেই সূর্য প্রথম চোখ মেলে চায়।

Dong Valley | Arunachal Tourism

ভোর পাঁচটার আগেই ডং গ্রামে সূর্য উঠে যায়। সূর্যাস্তও হয় বিকেল পাঁচটার আশপাশে। তবে এই সময়ের হেরফের হয়ে থাকে মরসুম অনুযায়ী।

আরও পড়ুন: পৃথিবীর শেষতম রাস্তা! এখানেই এসে থেমেছে উত্তরমেরু, কী আছে ‘ই ৬৯’-এর ওপারে?


```