
ফাইল চিত্র
শেষ আপডেট: 31 December 2024 14:42
দ্য ওয়াল ব্যুরো: ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী, আজ অর্থাৎ ৩১ ডিসেম্বর বছরের শেষ দিন। গোটা বাংলা সেজে উঠেছে ঝলমলে আলোয়। সোশ্যাল মিডিয়ায় একাধিক তর্ক-বিতর্কও চলছে, ইংরাজি কালচারে মানুষের মেতে ওঠা নিয়ে শুধু হয়েছে অনেক লেখালিখিও। তাই বাংলা ক্যালেন্ডারের দিকেও একবার নজর রাখা যাক।
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর ১৫ এপ্রিলে নববর্ষ পালন করা হয়। ২০২৫-এর ১৫ এপ্রিল ১৪৩২ বঙ্গাব্দের পয়ালা বৈশাখে মেতে উঠবে বাঙালি। এটি বাংলা নববর্ষের প্রথম দিন এবং বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব।
২০২৫ সালের পয়লা বৈশাখের হিসেব নিকেষ করতে গেলে বাংলা এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসাব মেলাতে হবে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৫ সালের ১৫ এপ্রিল, সোমবার পালিত হবে। এই সময়টায় বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধরণের উৎসব হয়ে যায়।
২০২৫ সালের ১৫ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ। নতুন বঙ্গাব্দকে আবাহন করার দিন। তাই স্বাভাবিকভাবেই এই দিনটির সঙ্গে বাঙালির আবেগ, ভাবনা ও উচ্ছ্বাস জড়িয়ে। আকবরের আমলের কর আদায়ের একটি ক্যালেন্ডারেই রমরমা শুরু পয়লা বৈশাখের। বাঙালির নতুন বছর সেই তারিখপঞ্জিরই উদযাপন। ইতিহাসবিদেরা বেশির ভাগই এক মত, বাঙালি যতই দুই দেশে ভেঙে আলাদা হোক, পয়লা বৈশাখের পালনে অন্তত হিন্দু, মুসলিমে ভেদ নেই।