Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'ভাই বলে ডাকবেন না', যাত্রীদের জন্য নিয়মের ফিরিস্তি দিলেন ক্যাব চালক, ভাইরাল নেট দুনিয়ায়

রেডিটে সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়। যাতে দেখা যায়, একটি ক্যাব ড্রাইভারের সিটের পিছনে লেখা কিছু নিয়মাবলী। ৬টি নিয়ম।

'ভাই বলে ডাকবেন না', যাত্রীদের জন্য নিয়মের ফিরিস্তি দিলেন ক্যাব চালক, ভাইরাল নেট দুনিয়ায়

শেষ আপডেট: 15 October 2024 11:53

দ্য ওয়াল ব্যুরো: অ্যাপক্যাবই ভরসা আজকাল বহু মানুষের। অফিস যাওয়া থেকে অন্যান্য কাজ, ক্যাব ছাড়া চলা দায়। এমন অনেক সময়ই হয়, ক্যাবে উঠে চালকের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, গল্প হয়, আড্ডাও হয়। কিন্তু অনেকেই আছেন, তা পছন্দ করেন না। আবার ক্যাবে উঠে ঝামেলা, গাড়ির দরজা জোরে বন্ধ করা নিয়ে বচসা, এসবও হয়ে থাকে। রোজকার যাতায়াতে এই সব সমস্যা থেকে দূরে থাকতে কিছু নিয়ম যাত্রীদের জন্য বেধে দিলেন এক চালক। 

রেডিটে সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়। যাতে দেখা যায়, একটি ক্যাব ড্রাইভারের সিটের পিছনে লেখা কিছু নিয়মাবলী। ৬টি নিয়ম। তাঁর গাড়িতে উঠলে মেনে চলতে হবে। নিয়মগুলি পর পর সাজিয়ে লেখা। যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে নেট দুনিয়ায়। 

নিয়মের প্রথমেই লেখা 'আপনি এই গাড়ির মালিক নন', তারপর লেখা 'যিনি গাড়িটি চালাচ্ছেন তিনি এই গাড়ির মালিক।' তারপর তিন নম্বরে লেখা, 'ভদ্রভাবে কথা বলুন এবং নিজের সম্মান রক্ষা করুন।' তারপরই লেখা, 'দরজা আস্তে বন্ধ করুন।' এখানেই শেষ নয়, এর পরের দু'টো পয়েন্ট আরও মজাদার। লেখা, 'আপনার অ্যাটিটিউড পকেটে রাখুন, আমাকে দেখাবেন না কারণ আপনি বেশি পয়সা দিচ্ছেন না।' এরপর লেখা, 'আমাদের ভাই বলে সম্বোধন করবেন না।' 

এরপর বিশেষ দ্রষ্টব্যতে আবার লেখা, 'গাড়ি দ্রুত চালাতে বলবেন না, সময় মতো গাড়িতে উঠুন।'

এই পোস্ট দেখে অনেকেই সমস্ত পয়েন্টকে সমর্থন করেছেন এবং বলেছেন, এই নিয়মগুলো প্রত্যেকটাই যথাযথ। তবে, সকলেই শেষের পয়েন্ট নিয়ে অবাক। 

একজন লেখেন, 'যাতায়াতের সময় অনেকের সঙ্গেই পরিচয় হয়ে যায়, ভাই বলে সম্বোধন না করার বিষয়টা মেনে নিতে পারলাম না।' আরেকজন লেখেন, 'সম্মান দিয়ে ভাই বলে থাকি। এতে খারাপ কী আছে।'

কোথাকার ক্যাব বা তিনি কেন এমন নিয়ম বেধে দিয়েছেন তা জানা না গেলেও, চালকের সমস্ত যুক্তিকেই সমর্থন জানিয়েছেন নেটিজেনরা। 


```