Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

৬১ লক্ষ টাকায় নিলামে বিক্রি ডাইনোসরের জীবাশ্ম! নয়া রেকর্ড নিউ ইয়র্কে

দ্য ওয়াল ব্যুরো: রেকর্ড দামে নিলামে (Auction) বিক্রি হল (Sold) পৃথিবীতে প্রথম খুঁজে পাওয়া গর্গসরাস (Gorgosaurus) ডাইনোসরের (Dinosaur) জীবাশ্ম (Fossil)। ৬১ লক্ষ টাকায় গতকাল নিউ ইয়র্কের একটি নিলামে বিক্রি হয়েছে সেটি। বিক্রি হওয়া কঙ্কালটি

৬১ লক্ষ টাকায় নিলামে বিক্রি ডাইনোসরের জীবাশ্ম! নয়া রেকর্ড নিউ ইয়র্কে

শেষ আপডেট: 29 July 2022 09:18

দ্য ওয়াল ব্যুরো: রেকর্ড দামে নিলামে (Auction) বিক্রি হল (Sold) পৃথিবীতে প্রথম খুঁজে পাওয়া গর্গসরাস (Gorgosaurus) ডাইনোসরের (Dinosaur) জীবাশ্ম (Fossil)। ৬১ লক্ষ টাকায় গতকাল নিউ ইয়র্কের একটি নিলামে বিক্রি হয়েছে সেটি।

বিক্রি হওয়া কঙ্কালটি (Skeleton) ২২ ফুট লম্বা, এবং উচ্চতায় ১০ ফুট। নিলাম সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ৬১ লক্ষ টাকায় বিক্রি হয়েছে কঙ্কালটি। কে সেটি কিনেছেন, তা জানানো হয়নি যদিও। সংস্থাটি জানিয়েছে, এর ফলে পৃথিবীতে আজ অবধি নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ডাইনোসরের কঙ্কালের মধ্যে প্রথম স্থানে উঠে এল এটি। গর্গসরাসের কঙ্কালের মধ্যেও নতুন রেকর্ড তৈরি করল এটি, দাবি সংস্থার।

আজ থেকে প্রায় ৭ কোটি ৭০ লক্ষ বছর আগে পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াত গর্গসরাস। এই প্রজাতির প্রাপ্তবয়স্ক একটি ডাইনোসরের ওজন হতো প্রায় ২ টন। যদিও টি-রেক্সের তুলনায় সামান্য ছোট হতো এদের চেহারা। এই কঙ্কালটি আবিষ্কার করা হয়েছিল ২০১৮ সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানা থেকে পাওয়া গিয়েছিল এটিকে।

নিলাম সংস্থা জানিয়েছে, গর্গসরাসের এই কঙ্কালটির কোনও নাম ছিল না। ফলে যিনি রেকর্ড দামে জীবাশ্মটি কিনেছেন, তিনি এটির নামকরণের সুযোগ পাবেন।

২২ বছর ধরে স্নান করেননি বিহারের এই ব্যক্তি! কারণ জানলে চমকে যাবেন আপনিও


```