Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

'সরি ডিম্পি...', ফিল্মি স্টাইলে প্রেমিকার মান ভাঙাতে কলেজের দেওয়ালেই প্রেমপত্র সাঁটালেন যুবক

পর্দার 'রাহুল' বা 'রাজ'-দের নিজ নিজ প্রেমিকাকে ভোলানোর কায়দা বারবার মুগ্ধ করেছে দর্শকদের। তবে রুপোলি পর্দার নব্বই দশকের সেই উন্মাদনা আজও যে মরে যায়নি সেটাই প্রমাণ করল ধানবাদের বিএসএস মহিলা কলেজ (BSS Women’s College)।

'সরি ডিম্পি...', ফিল্মি স্টাইলে প্রেমিকার মান ভাঙাতে কলেজের দেওয়ালেই প্রেমপত্র সাঁটালেন যুবক

কলেজের গেটজুড়ে সাদা কাগজের পোস্টারে লেখা, ‘আই অ্যাম সরি ডিম্পি’

পৃথা ঘোষ

শেষ আপডেট: 9 April 2026 21:30

দ্য ওয়াল ব্যুরো: পর্দার 'রাহুল' বা 'রাজ'-দের নিজ নিজ প্রেমিকাকে ভোলানোর কায়দা বারবার মুগ্ধ করেছে দর্শকদের। তবে রুপোলি পর্দার নব্বই দশকের সেই উন্মাদনা আজও যে মরে যায়নি সেটাই প্রমাণ করল ধানবাদের বিএসএস মহিলা কলেজ (BSS Women’s College)। সেখানে যা ঘটল, তাকে এক কথায় ‘সিনেমাটিক’ বললেও কম বলা হয় (Jharkhand college Lover Apology Poster viral news)।

এক রহস্যময়ী ‘ডিম্পি’-র মান ভাঙাতে কলেজের দেওয়ালকেই ‘লাভ লেটার’ বানিয়ে ফেললেন এক যুবক (Dhanbad college Lover Apology Poster)। তা দেখে কার্যত চক্ষু চড়কগাছ ধানবাদবাসীর। কলেজের গেটজুড়ে সাদা কাগজের পোস্টারে লেখা, ‘আই অ্যাম সরি ডিম্পি’ (Dimpi apology letter)। এক 'অসহায়' প্রেমিকের এমন কাণ্ডকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়।

ঠিক কী ঘটেছিল?

ঘটনাটি ঘটেছে ধানবাদের বিএসএস মহিলা কলেজের (BSS Women's College) সামনে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ছাত্রীরা কলেজে আসার সময় দেখেন, মূল প্রবেশপথের দেওয়ালে একের পর এক সাদা পোস্টার সাঁটানো হয়েছে। প্রতিটিতেই বড় বড় অক্ষরে এক রহস্যময়ী 'ডিম্পি'-র উদ্দেশে লেখা রয়েছে দীর্ঘ এক ক্ষমাপত্র। বিষয়টিকে কেন্দ্র করে কলেজের গেটে ভিড় জমে যায়। পথচারীরাও অবাক হয়ে থমকে দাঁড়ান।

পোস্টারগুলি নজরে আসতেই কলেজের নিরাপত্তারক্ষী ও পিয়ন সেগুলি ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আসরে অবতীর্ণ হন এক যুবক। অভিযোগ, নিরাপত্তারক্ষীরা পোস্টার সরাতে গেলে তিনি তাঁদের বাধা দেন এবং কার্যত শাসাতে শুরু করেন। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে, ওই যুবক কর্মীদের কড়া হুঁশিয়ারি দেন যাতে পোস্টারগুলোতে হাত না দেওয়া হয়।

এই অশান্তি চলাকালীনই ঘটনাস্থলে এসে উপস্থিত হন কলেজের অধ্যক্ষা ডঃ করুণা সিং। তাঁকে দেখেই পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট দেয় অভিযুক্ত যুবক। পরে কলেজ কর্তৃপক্ষের নির্দেশে বিতর্কিত সেই সব পোস্টার ছিঁড়ে ফেলে দেওয়া হয়।

কী লেখা ছিল সেই পোস্টারে?

পাগলপ্রেমিক তাঁর প্রেমিকা ডিম্পির মন জয়ে কোনও কসুর করেননি। পোস্টারের ছত্রে ছত্রে ছিল আর্তি। তাতে লেখা ছিল, “আই অ্যাম সরি ডিম্পি। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে এমন আর হবে না। তুমি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ।” ইংরেজি হরফে হিন্দিতে লেখা এই বার্তা দেখে অনেকেই মস্করা করলেও, কলেজ কর্তৃপক্ষ বিষয়টিকে স্রেফ ‘মজা’ হিসেবে দেখতে নারাজ।

পুরো ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছে কলেজ প্রশাসন। অধ্যক্ষা ডঃ করুণা সিং জানান, এটি স্রেফ ব্যক্তিগত বিষয় নয়, বরং একটি শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও ছাত্রীদের নিরাপত্তার প্রশ্ন। তিনি ইতিমধ্যেই ধানবাদের জেলাশাসক (DC) এবং স্থানীয় পুলিশকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানিয়েছেন। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছে।

অধ্যক্ষার কথায়, “আজ যারা পোস্টার সাঁটছে, আগামিকাল তারা এর চেয়েও বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। ছাত্রীদের নিরাপত্তাই আমাদের কাছে সবার আগে।” সিসিটিভি ফুটেজ দেখে এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী পুলিশ এখন সেই ‘পাগলপ্রেমিক’-এর সন্ধানে তল্লাশি শুরু করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের গেটে এমন আচরণে ধানবাদের ওই এলাকায় এখন ব্যাপক চাঞ্চল্য।


```