Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝমাঝম বৃষ্টি মাথায় করে খাবার পৌঁছতে যাচ্ছেন ডেলিভারি বয়, ভিডিও দেখে সহানুভূতি উপচে পড়ছে নেটিজেনদের

দ্য ওয়াল ব্যুরো: জীবন সবার জন্য এক নয়। কোনও দিন সন্ধ্যেবেলা অফিস থেকে ফেরার পর হয়তো ঝমাঝম বৃষ্টি নেমেছে। সেই বৃষ্টি দেখে আপনি চায়ের কাপ হাতে বসে গেলেন জানলার ধারে। আর কিছু একটা পছন্দের স্ন্যাকস অর্ডার করে দিলেন অনলাইনে। বৃষ্টি যতই ব

ঝমাঝম বৃষ্টি মাথায় করে খাবার পৌঁছতে যাচ্ছেন ডেলিভারি বয়, ভিডিও দেখে সহানুভূতি উপচে পড়ছে নেটিজেনদের

শেষ আপডেট: 26 July 2022 10:59

দ্য ওয়াল ব্যুরো: জীবন সবার জন্য এক নয়। কোনও দিন সন্ধ্যেবেলা অফিস থেকে ফেরার পর হয়তো ঝমাঝম বৃষ্টি নেমেছে। সেই বৃষ্টি দেখে আপনি চায়ের কাপ হাতে বসে গেলেন জানলার ধারে। আর কিছু একটা পছন্দের স্ন্যাকস অর্ডার করে দিলেন অনলাইনে।

বৃষ্টি যতই বাড়ুক, খাবার ঠিক পৌঁছে গেল আপনার ঠিকানায়। এই সার্ভিস যাঁরা দিচ্ছেন তাঁদের স্যালুট। বৃষ্টিতে (Drenched) ভেজা এমনই এক ডেলিভারি বয়-এর (Delivery Boy) ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে চোখ ভিজেছে অনেকের।

মুষল ধারে বৃষ্টি হচ্ছে। কাঁধে খাবার ডেলিভারির ব্যাগ নিয়ে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে আছেন এক যুবক। নামকরা এক ডেলিভারি সংস্থার কর্মী তিনি। তাঁর গায়ে নেই কোনও রেইন কোর্ট।

দীনেশ কোম্মা নামে এই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপলোড করেন। তা দেখে আবেগে ভাসছেন হাজার হাজার নেট নাগরিক।

এই ধরনের ঘটনা আকছার দেখা যায় রাস্তা-ঘাটে। এ সব দেখতে দেখতে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছি আমরা যে আমাদের কাছে এগুলো এখন স্বাভাবিক মনে হয়।

প্রত্যেকে তাঁর জীবনে নিজের মত করে লড়াই করে চলেছেন। কেউ কারোর দুঃখ ঘোচাতে পারেন না। আমরা কেবল তাঁদের এই লড়াই যাপনকে সম্মান করতে পারি মাত্র।

ছোট্ট মেয়ে হাতে করে খাইয়ে দিচ্ছে বাবাকে, ভিডিও দেখে চোখে জল নেটবাসীর


```