Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ডেথ ক্যালকুলেটর? মৃত্যু কখন হবে, দিনক্ষণ সময় সব নাকি বলে দেবে এই যন্ত্র

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বানিয়ে ফেলেছে ‘ডেথ ক্যালকুলেটর’।

ডেথ ক্যালকুলেটর? মৃত্যু কখন হবে, দিনক্ষণ সময় সব নাকি বলে দেবে এই যন্ত্র

শেষ আপডেট: 22 December 2023 13:19

দ্য ওয়াল ব্যুরো: গ্রিসে অতি প্রাচীন বিশ্বাস, কারও বাড়ির দরজার সামনে কোনও কারণে একটি খোলা ছাতা হঠাৎ করে উড়ে এসে পড়লে ওই বাড়ির কারও মৃত্যু আসন্ন। ইউরোপের বহু দেশের বিশ্বাস, কেউ যদি নিশুতি রাতে জনমানব শূন্য স্থানে কোনও মহিলাকে সাদা পোশাকে দেখে, তা হলে তার নির্ঘাত মৃত্যুযোগ রয়েছে। ভারতে অবশ্য জ্যোতিষরা হাত দেখে নাকি বলে দিতে পারে আয়ু আর ঠিক কতদিন। সে ভবিষ্যতবাণী মিলুক আর নাই মিলুক, তবু আরও কিছুদিন বেঁচে থাকার ইচ্ছায় মানুষ নানারকম কুসংস্কার, অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিয়েই থাকে। তবে এখন ডিজিটাল যুগে প্রযুক্তি অনেক উন্নত। মানুষের বুদ্ধি নিয়েই মানুষকে টেক্কা নিতে কাজে নেমে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই প্রযুক্তিতে নাকি এমন যন্ত্র বানানো হয়েছে যা বলে দিতে পারে মৃত্যু ঠিক কবে ও কোন সময়ে হবে।

ডিজিটাল যুগে কত কিছুই তো আবিষ্কার হচ্ছে। রোবট বানিয়ে মহাকাশে পাঠানোর প্রস্তুতিও নিচ্ছেন বিজ্ঞানীরা। চলছে সুপার-হিউম্যান তৈরির প্রস্তুতি। তার মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বানিয়ে ফেলেছে ‘ডেথ ক্যালকুলেটর’। সে এমন ক্য়ালকুলেটর যা নাকি হিসেব কষে মৃত্যুর দিন অবধি বলে দিতে পারে।

ডেনমার্কের টেকনিক্যাল ইউনিভার্সিটি এইআই সিস্টেমকে কাজে লাগিয়ে তৈরি করেছে ডেথ ক্যালকুলেটর। যার মৃত্যুদিন গণনা করতে হবে তার চাকরি, উপার্জন, পরিবার, আয়-খরচের হিসেব, অসুখবিসুখের ইতিহাস এমনকী তার ব্যক্তিগত সম্পর্কের রসায়ন সব দিক দেখে চুলচেরা বিশ্লেষণ করে এইআই যন্ত্র হিসেব কষে বলে দেবে ঠিক কবে ও কোন সময় ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তার আগে অবশ্য ওই ব্যক্তির ঠিকুজি-কুষ্ঠী এইআই সিস্টেমে আপলোড করতে হবে।

life2vec এই অ্যালগোরিদম নাকি ওই বিশেষ সিস্টেমে ইনস্টল করে রেখেছেন ডেনমার্কের বিজ্ঞানীরা। এই অ্যালগোরিদমেই কাজ করবে এআই যন্ত্র। আগে থেকে সব ডেটা আপলোড করতে হবে সিস্টেমে। তারপর হিসেব কষতে থাকবে যন্ত্র। আরও সঠিকভাবে মৃত্যুর দিন ও সময় গণনা করতে নাকি জীবনের টুকরো টুকরো ঘটনাও বিশ্লেষণ করবে ওই যন্ত্র।

এই যন্ত্রে মৃত্যু দিন জেনে কারা উপকৃত হয়েছেন তা অবশ্য জানা যায়নি। তবে বিজ্ঞানীরা দাবি করেছেন, ৭৮ শতাংশ ক্ষেত্রেই সঠিক রেজাল্ট দেবে এই যন্ত্র।


```