
শেষ আপডেট: 8 August 2022 06:19
দ্য ওয়াল ব্যুরো: লোহিত সাগরের (Red Sea) নীচে উদ্ধার হল মৃত্যু উপত্যকা (Deadly Pool)। মিয়ামি বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষক সমুদ্রের পৃষ্ঠদেশ থেকে ১.৭ কিলমিটার নীচে এই মৃত্যু উপত্যকার হদিশ পেয়েছেন। বিজ্ঞানীরা বলছেন, লোহিত সাগরের এই অংশে লবণের মাত্রা অত্যধিক বেশী এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে সবসময়।
এই মৃত্যু উপত্যকার নাম ব্রাইন পুল। পৃথিবীর সবচেয়ে মারাত্মক জায়গা। যে কোনও প্রাণ নিমেষের মধ্যে শেষ করে দেওয়ার জন্য এর মত ভয়ঙ্কর জায়গা পৃথিবীতে কমই আছে। বিজ্ঞানীরা মনে করছেন, এই ধরনের উপত্যকার আবিষ্কার পৃথিবীতে সমুদ্রের গোড়ার দিকের কথা খুঁজে পেতেও সাহায্য করবে।
এক সপ্তাহ আগে ন্যাশনাল ওসিয়ানিক অ্যান্ড অ্যাট্মসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন আটলান্টিক মহাসাগরের তলদেশে কিছু গর্তের সন্ধান পায়। এখন সেইসব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই সংস্থা সারা পৃথিবীর মানুষের কাছ থেকে তাঁরা এই গর্তগুলির ব্যাপারে কিছু জানেন কী না, তা জানতে চাইছে। যদিও এই সংস্থা প্রাথমিকভাবে বলেছে যে এই গর্তগুলিকে দেখে মনে হচ্ছে মানুষেরই করা। তাঁরা হয়ত কোনও কিছুর উদ্দেশে খননকার্য চালিয়েছিলেন সেখানে।
এই গর্তগুলি উদ্ধারের এক সপ্তাহ পরেই খোঁজ মিলল লোহিত সাগরের নীচে মৃত্যু উপত্যকার। বিরাট পৃথিবীর বেশীরভাগ অংশ আজও আমাদের অজানা। মহাকাশ থেকে সমুদ্র, বিশাল অজানার গভীরে ডুব দিয়ে খোঁজ করার কোনও শেষ নেই মানুষের।
বাঘের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে ওরাংওটাং! মাতৃত্বের আশ্চর্য নিদর্শনে মুগ্ধ নেটদুনিয়া