Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জলপ্রপাতের কিনারায় শুয়ে জলের সঙ্গে খেলা! মৃত্যু আর জীবনের মাঝে রোমাঞ্চকর মুহূর্ত

জীবনের ঝুঁকি নিয়ে জলপ্রপাতের ধারে শুয়ে জল ছোঁয়ার খেলা! সাহসী মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

জলপ্রপাতের কিনারায় শুয়ে জলের সঙ্গে খেলা! মৃত্যু আর জীবনের মাঝে রোমাঞ্চকর মুহূর্ত

জলপ্রপাতের ধারে শুয়ে জল ছোঁয়ার খেলা!

শেষ আপডেট: 21 April 2025 12:07

দ্য ওয়াল ব্যুরো: সাহসের কি কোনও সীমা আছে? জীবনের গা ঘেঁষে মৃত্যুর স্রোত বইছে, আর সেই কিনারাতেই শুয়ে জল স্পর্শ করে খেলা করছেন এক তরুণী! এমনই শ্বাসরুদ্ধকর মুহূর্তের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওয় দেখা যাচ্ছে, এক তরুণী বিশাল এক জলপ্রপাতের ঠিক ধারে শুয়ে রয়েছেন। তাঁর মাথার পাশে গড়িয়ে যাচ্ছে জলপ্রপাতের প্রবল স্রোত। নীচে গভীর খাদ, যেখানে পড়ে গেলে প্রাণে বাঁচার কোনও সম্ভাবনাই নেই। তবুও নির্বিকারভাবে তিনি শুয়ে থেকে হাত বাড়িয়ে জলের সঙ্গে খেলা করছেন। যেন প্রকৃতির রুদ্র রূপ তাঁর সাহসকে হার মানাতে পারছে না!

প্রথমে দেখলে মনে হতে পারে কোনও ফোটোশুট কিংবা সিনেমার দৃশ্য। কিন্তু চারপাশ দেখলে বোঝা যায়, কোনও নিরাপত্তার ব্যবস্থা নেই। নেই বেল্ট, নেই কোনও নিরাপত্তাকর্মী। শুধুই তরুণীর অকুতোভয় মানসিকতা। তবে তাঁর পা দু'টি কেউ পিছন থেকে ধরে রেখেছে কিনা বা কোথাও আটকানো আছে কিনা, তা অবশ্য ভিডিওয় বোঝা যায়নি। তবে তা যাই হোক, ভিডিওটি দেখে নেটিজেনরা চোখ কপালে তুলেছেন।

দেখুন সেই ভিডিও।

ভিডিওটির উৎস সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি, তবে প্রাকৃতিক দৃশ্য, জলপ্রপাতের আকার ও পাথরের ধরন দেখে অনেকেই মনে করছেন এটি হয়তো দক্ষিণ আমেরিকার কোনও রেইনফরেস্ট অঞ্চলে বা আফ্রিকার কোনও ঝরনা ঘেঁষা পর্বতমালায় শ্যুট করা হয়েছে।

ভিডিওটি সামনে আসতেই প্রশ্ন উঠছে—এ কি শুধুই সাহস, নাকি দুঃসাহসের নামে বোকামি? কেউ বলছেন, 'এমন দুঃসাহসিক মুহূর্ত দেখলে শরীর শিউরে ওঠে।' আবার কেউ বলছেন, 'জীবন কি এতটাই সস্তা হয়ে গেছে?' কেউ বলছেন, 'বিপদকে এত কাছ থেকে ছুঁয়ে দেখা সত্যিই অদ্ভুত সাহস।' কেউ আবার একে বলছেন, 'নিজেকে বিখ্যাত করার জন্য বিপজ্জনক খেলা।'

অনেকেই এই ধরনের কাজের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিচ্ছেন, বিশেষ করে তরুণ সমাজকে এই ধরনের স্টান্ট থেকে দূরে থাকার অনুরোধ জানাচ্ছেন। তবে অস্বীকার করা যাবে না, এই ভিডিও যেন প্রকৃতির বিপুল শক্তির সামনে মানুষের ক্ষণস্থায়ী অস্তিত্বকে এক অন্যরকম ছোঁয়া দিয়ে যায়। এই ধরনের স্টান্ট অবশ্যই অনুকরণযোগ্য নয়। তবে এই ভিডিও যেন আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির শক্তির সামনে মানুষ কতটা ছোট, অথচ ইচ্ছাশক্তি কতটা বড় হতে পারে।


```