
শেষ আপডেট: 14 March 2023 09:32
দ্য ওয়াল ব্যুরো: এক কাপ গরম কফি (coffee) দিয়ে সকালটা শুরু হলে সারাদিনটাই যেন তরতাজা থাকে। তবে নিয়মিত কফি পানের অভ্যাস যদি থাকে, সে অভ্যাস হয়তো বদল করতে হতে পারে আর কিছু দিনের মধ্যেই। কারণ, চড়া হতে চলেছে কফির দাম (costly)।
কফি অনেকেরই নিত্য প্রয়োজনীয় পানীয় হলেও মূল্যবৃদ্ধির আওতায় এবার এসে পড়ল এই দ্রব্য। এর কারণ হিসেবে গবেষকরা সম্পূর্ণ ভাবেই দায়ী করেছেন জলবায়ুর পরিবর্তনকেই (global warming)। গোটা পৃথিবীতেই সাম্প্রতিক আবহাওয়া পরিবর্তনের ফলে মার খাচ্ছে কফি চাষ।
উষ্ণায়নের ফলে বহু ফসল উৎপাদনের ধরন ও পরিমাণে এসেছে একাধিক পরিবর্তন। এবার সেই তালিকায় নাম লেখাল কফিও। গত দশ বছরে জলবায়ুর এই পরিবর্তন হয়েছে দ্রুতগতিতে। ২০১০ এর পর থেকে প্রায় প্রতি বছরই আবহাওয়ায় বদল ঘটছে। আর এই বদলই সবচেয়ে বেশি প্রভাব ফেলছে কৃষি উৎপাদনে।
প্রশান্ত মহাসাগরে এল নিনোর প্রভাবে কফি উৎপাদন অঞ্চলগুলিতে আর্দ্রতা হ্রাস ও উষ্ণতা বৃদ্ধির কারণে কফি উৎপাদন কম হচ্ছে। এর ফলে সারা বিশ্বে কফির যোগানও মার খাচ্ছে বিপুল পরিমাণে। সারা বিশ্বে প্রায় ৫০ শতাংশ কফি কম উৎপাদিত হচ্ছে আগের তুলনায়। ফলে কফির মূল্যবৃদ্ধি একপ্রকার অনিবার্য বলেই মনে করা হচ্ছে।
মাইক্রোসফ্ট এআই টিমের বড় অংশ ছেঁটে ফেলতে চলেছে, কেন এই সিদ্ধান্ত