Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জলবায়ু বদলে বাড়ছে পঙ্গপালের বংশ, ফের ঝাঁকে ঝাঁকে হানা দিতে পারে ভারতে

আগামী কয়েক মাসে প্রায় ২৫ শতাংশ বাড়বে পঙ্গপালের সংখ্যা। ফের ঝাঁকে ঝাঁকে তারা উড়ে এসে হানা দিতে পারে ভারতের কৃষিজমিগুলিতে।

জলবায়ু বদলে বাড়ছে পঙ্গপালের বংশ, ফের ঝাঁকে ঝাঁকে হানা দিতে পারে ভারতে

শেষ আপডেট: 19 February 2024 21:05

দ্য ওয়াল ব্যুরো: ভারতে ফের হানা দিতে পারে পঙ্গপাল। আগাম সতর্ক করল রাষ্ট্রপুঞ্জের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (এফএও)। এই সংগঠন জানিয়েছে জলবায়ুর খামখেয়ালিপনায় পঙ্গপালের বংশ বেড়েই চলেছে। আগামী কয়েক মাসে প্রায় ২৫ শতাংশ বাড়বে পঙ্গপালের সংখ্যা। ফের ঝাঁকে ঝাঁকে তারা উড়ে এসে হানা দিতে পারে ভারতের কৃষিজমিগুলিতে।

সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকরা এ খবর জানিয়েছেন ‘সায়েন্স অ্যাডভান্সেস’ জার্নালে। গবেষকরা বলছেন,  জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের জল ক্রমশ উষ্ণ হচ্ছে এবং তা ডেকে আনছে সাইক্লোন বা অতিবৃষ্টির মতো দুর্যোগকে। অসময়ের অতিবৃষ্টির কারণেই পঙ্গপালের বংশবৃদ্ধি হচ্ছে। এক একটি পঙ্গপাল একদিনে ১০০ কিলোমিটার বা তারও বেশি পথ পাড়ি দিতে পারে। বহুদূর থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে এসে তারা ছারখার করতে পারে ক্ষেতের ফসলের। কাজেই ভবিষ্যতেও জলবায়ু পরিবর্তনের জন্য বৃষ্টিপাতের খামখেয়ালিপনা বাড়বে এবং তার সঙ্গে বাড়বে পঙ্গপালের আক্রমণও।

২০২০ সালে বর্ষার আগে দক্ষিণ-পশ্চিম পাকিস্তান থেকে রাজস্থানে ঢুকেছিল পঙ্গপালের দল। তারপর তারা এগিয়েছিল উত্তর দিকে। পঙ্গপালের উৎপাতে ১৬টি রাজ্যে সতর্কতা জারি করতে একপ্রকার বাধ্য হয় কেন্দ্রীয় সরকার। পঙ্গপালের হানায় ইতিমধ্যেই ভাল রকম ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ও মধ্য ভারতের একাধিক রাজ্য। রাজস্থান এবং মধ্যপ্রদেশ ছাড়া পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তীসগড়, গুজরাতেও হামলা করেছিল পঙ্গপালের দল।এফএও-র তরফে জানানো হয়েছে পূর্ব আফ্রিকায় নতুন ভাবে প্রজননের ফলে একঝাঁক পঙ্গপালের জন্ম হচ্ছে এখন। মূল উত্তর-পশ্চিম কেনিয়া, সোমালিয়া এবং ইথিওপিয়া থেকে এই পঙ্গপালের দল উত্তর দিকে অগ্রসর হবে। তারপর জুন মাসের মাখামাঝি সময়ে সুদান পার করবে। মূলত আফ্রিকার এই তিনটি জায়গা থেকে উত্তর ভারত মহাসাগর বরাবর ভারত-পাকিস্তান সীমান্তে এসে পৌঁছবে। 

বিজ্ঞানীরা বলছেন,  এই পঙ্গপালরা নিজেদের শরীরের ওজনের সমান খাবার প্রতিদিন খায়৷ ফলে পঙ্গপালের একটি গোটা দল এক দিনে যতটা খাবার খায়, তা প্রায় আড়াই হাজার মানুষের খাবার৷ মাত্র তিনটি প্রজননে এদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে ১৬ হাজার করে বেড়ে যায়৷ স্যাঁতস্যাঁতে জমিতেই এরা প্রজনন ঘটায়৷ তাই পঙ্গপালদের লক্ষ্য থাকে সবুজ ফসল ভরা জমিই৷ আর সেই জমির সবুজ ফসল খেয়ে শেষ করে ফেলতে এদের বেশি সময়ও লাগে না৷ 

 ২০১৮ সালে সৌদি আরবে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল হঠাৎ করে। দু'টি সাইক্লোনও হয়েছিল। মরুভূমির দেশে যা বিরল। এর ফলে মরুভূমিতে দু'টি ছোট হ্রদেরও জন্ম হয়েছে৷ এই ঘটনা সে বছর জলবায়ুর পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়৷ তার পর থেকে আরব সাগরে প্রতি বছরই ২-৩টি করে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে৷ আগে যেখানে ৫ বছরেও একটি হত কিনা সন্দেহ৷ এই পরিস্থিতিতে বদলে গেছে পঙ্গপালদের গতিবিধিও। সাইক্লোনের তীব্র হাওয়ায় তাদের পথ ভুল হয়ে যায় সাময়িক ভাবে৷ ইয়েমেনের দিকে যেতে শুরু করে পঙ্গপালের দল৷ তার পরে আফ্রিকায় ঢোকে৷ সেখানে প্রায় দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়। বিশেষ করে পূর্ব ও উত্তর আফ্রিকার দেশগুলি খুবই ক্ষতিগ্রস্ত হয়৷ এর পরে পঙ্গপালগুলি লোহিত সাগর পেরিয়ে ইরান ও পাকিস্তান ঢোকে৷ তারপর ভারতে ঢুকে দেশের কৃষিজমিগুলিকে তছনছ করে দেয়। বিশেষ করে পূর্ব ও উত্তর আফ্রিকার দেশগুলি খুবই ক্ষতিগ্রস্ত হয়৷ এর পরে পঙ্গপালগুলি লোহিত সাগর পেরিয়ে ইরান ও পাকিস্তান ঢোকে৷


```