Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

তুষারচিতার রাজত্বে ঘুরছে বাঘ আর চিতাবাঘ! নেপালের পাহাড়ে থাবা বসিয়েছে গ্লোবাল ওয়ার্মিং

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব উষ্ণায়নের ফল যেন হাড়ে হাড়ে মালুম হচ্ছে গোটা পৃথিবী জুড়ে। সম্প্রতি নেপালে স্নো লেপার্ডের এলাকায় বাঘ ও লেপার্ডের অর্থাৎ চিতাবাঘের অবাধ বিচরণ (tigers and leopards into snow leopard territory) নিয়ে প্রবল হইচই পড়ে গেছে পর

তুষারচিতার রাজত্বে ঘুরছে বাঘ আর চিতাবাঘ! নেপালের পাহাড়ে থাবা বসিয়েছে গ্লোবাল ওয়ার্মিং

শেষ আপডেট: 24 April 2023 09:08

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব উষ্ণায়নের ফল যেন হাড়ে হাড়ে মালুম হচ্ছে গোটা পৃথিবী জুড়ে। সম্প্রতি নেপালে স্নো লেপার্ডের এলাকায় বাঘ ও লেপার্ডের অর্থাৎ চিতাবাঘের অবাধ বিচরণ (tigers and leopards into snow leopard territory) নিয়ে প্রবল হইচই পড়ে গেছে পরিবেশবিদদের মধ্যে। বিশ্ব উষ্ণায়নের (Climate change) জন্যই এমন ঘটনা ঘটেছে বলে তাঁদের ধারণা।

Notes from the Field – Annapurna Nepal – Snow Leopard Conservancy

সংরক্ষণবিদদের মতে ‘বিপন্ন’ বাঘেরা নেপালের একেবারে দক্ষিণে সমভূমি অঞ্চলে প্রধান শিকারি প্রাণী। আবার উত্তরের পাহাড়ি অঞ্চলে দেখা পাওয়া যায় ‘অতি বিপন্ন’ লেপার্ডের। এরও উত্তরে স্নো লেপার্ড বা তুষারচিতার দেখা পাওয়া যায়। এরও উত্তরে স্নো লেপার্ডের দেখা পাওয়া যায়। পরিবেশবিদদের বক্তব্য জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য ও বাসস্থানের খোঁজে প্রায়শই ঢুকে পড়ছে স্নো লেপার্ডের এলাকায়।

সম্প্রতি পূর্ব নেপালে ৩০০০ মিটারেরও বেশি উচ্চতায় বাঘের দেখা পাওয়া গেছে। ভারত ও ভুটানে এই উচ্চতা যথাক্রমে ৩৬০০ মিটার ও ৪০০০ মিটার। লেপার্ড পাওয়া গেছে ৫৪০০ মিটার উচ্চতায়। আর স্নো লেপার্ডের বাস ৩৪০০-৫০০০ মিটারের মধ্যে। সংরক্ষণবিদদের বক্তব্য, উচ্চতার হেরফের এসব জায়গায় অনেকসময় ঘটে থাকে। সেই তারতম্যেই অনেকসময় বাঘ ও লেপার্ড, স্নো লেপার্ডের এলাকায় ঢুকে পড়ে।

For the ghosts of the mountain

সংরক্ষণবিদদের একাংশ এ-ও মনে করেন, লেপার্ড ও বাঘের শিকারের ধাঁচ একইরকম। বাসস্থান হারানো ও অন্যান্য প্রাকৃতিক কারণবশত তারা বনাঞ্চল ছাড়িয়ে অনেকসময় লোকালয়ে ঢুকে পড়ে। এর ফলে স্থানীয় মানুষের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়।

বন্যপ্রাণ বিশেষজ্ঞদের ধারণা, বাঘ ও লেপার্ডের পারস্পরিক সম্পর্ক কেমন, সে ব্যাপারে সামান্যই জানা যায়। তবে তাঁদের বিশ্বাস, স্নো লেপার্ড বাঘের তুলনায় দুর্বল হওয়ায় স্নো লেপার্ডকে তার এলাকা থেকে উৎখাত করা বাঘের পক্ষে শক্ত নয়।

The Decline of Lord Tiger | Saving Earth | Encyclopedia Britannica | Tiger,  Amur tiger, Wild cats

আবার লেপার্ড অর্থাৎ চিতাবাঘ সম্পর্কে সংরক্ষণবিদদের অভিমত, জলবায়ু পরিবর্তন, বিশেষত বিশ্ব উষ্ণায়নের ফলে আগে যেসব জায়গা লেপার্ডের পক্ষে একেবারেই বাসযোগ্য ছিল না এখন উষ্ণ আবহাওয়া থেকে বাঁচতে অনায়াসেই সেসব জায়গায় থাকতে শুরু করছে লেপার্ড। অবশ্য বিশ্ব উষ্ণায়নের কোপে পড়ে তুষার চিতাও আরও বেশি উচ্চতায় ঠাণ্ডা আবহাওয়ায় থাকতে শুরু করছে।

বিগ ক্যাট পরিবারের (তুষার চিতা, বাঘ, চিতাবাঘ ইত্যাদি) সদস্য ছাড়াও বর্তমানে মানুষও গরমের হাত থেকে বাঁচতে উঠে আসছে আরও বেশি উচ্চতায়। বন্যপ্রাণ বিশেষজ্ঞদের আশঙ্কা, এর ফলে আরও বাড়তে পারে মানুষের সঙ্গে বাঘ, লেপার্ড এবং তুষার চিতার সংঘাত।

বর্নভিটা নিয়ে সতর্ক করছে হু, প্রতি চামচে বাচ্চার শরীরে কতটা চিনি ঢুকে বিপদ ঘটাচ্ছে, জানুন মায়েরা


```