Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চুরি করার পর সটান গুহায়! ১৪ বছর পর আত্মসমর্পণ পুলিশের কাছে

দ্য ওয়াল ব্যুরো: ১৮৫৯ টাকা (১৫৬ উয়ান) চুরি করে ১৪ বছর ধরে বসে রইলেন গুহাতে। চিনের অদ্ভুত ঘটনায় অবাক পুলিশ প্রশাসন। পুলিশের হাত থেকে বাঁচতে চোর লুকিয়ে বসে থাকল আদিম এক গুহাতে (remote cave) । ২০০৯ সালে গ্যাস স্টেশনের একটি চুরির ঘটনায় অভিয

চুরি করার পর সটান গুহায়! ১৪ বছর পর আত্মসমর্পণ পুলিশের কাছে

শেষ আপডেট: 3 March 2023 14:25

দ্য ওয়াল ব্যুরো: ১৮৫৯ টাকা (১৫৬ উয়ান) চুরি করে ১৪ বছর ধরে বসে রইলেন গুহাতে। চিনের অদ্ভুত ঘটনায় অবাক পুলিশ প্রশাসন। পুলিশের হাত থেকে বাঁচতে চোর লুকিয়ে বসে থাকল আদিম এক গুহাতে (remote cave) । ২০০৯ সালে গ্যাস স্টেশনের একটি চুরির ঘটনায় অভিযুক্ত লুই মওফু (Chinese man) চুরি করার পর পালিয়ে যায়। লুই থাকত চিনের এনশি শহরে। চুরি করতে যাওয়ার সময় সঙ্গী হিসেবে সে এক বন্ধু এবং স্ত্রীর ভাইকে নিয়ে যায়। চুরির টাকার মধ্যে প্রায় ৭০০ টাকা (৬০ উয়ান) তারা খাবারের পিছনে খরচ করে এবং বাকিটা তিনজনের মধ্যে ভাগ করে নেয়।

পুলিশ বাকি দুজনকে ধরে ফেলেছে শুনে ভয়ে লুই পালিয়ে চলে যায় দূরবর্তী এক পাহাড়ে। জেলে থাকা এড়াতে লুই প্রায় ১৪ বছর সেই পাহাড়ি গুহাতেই কাটিয়ে দেয়। পুলিশ তদন্ত শুরু করে। লুইয়ের পরিবারের সঙ্গে কথা বলে কিছু জানা যায় না। যে কোনও উৎসবে অল্প সময়ের জন্য বাড়ি ফিরত লুই। পুলিশের মতে, তার বাড়ির লোক লুইয়ের গোপন আস্তানার কথা জানলেও কখনই মুখ খোলেনি।

বেচেঁ থাকার জন্য শিকার করে খাওয়ার পাশাপাশি এদিকওদিক থেকে চুরিও করত লুই। সঙ্গী ছিল কয়েকটা পথকুকুর। তারাই পাহারা দিত লুইকে। কিন্তু শেষ রক্ষা আর হলো কই? নিজের পরিবারের চাপে পড়ে পুলিশের কাছে নিজে থেকেই ধরা দেয় লুই। সে বুঝতে পারে এভাবে আলাদা থেকে তার প্রিয়জনের থেকে অনেক দূরে সরে যাচ্ছে। ফলে, গতমাসে নিজেই গিয়ে ধরা দেয় পুলিশের কাছে।

চুরির সময় তার বয়স ছিল প্রায় ৩০ এখন প্রায় ৫০। বাবার মৃত্যু, ছেলের বিয়ে, নাতির জন্ম কোনোকিছুরই সাক্ষী থাকতে পারেনি লুই। আত্মসমর্পণের (surrender) পর পুলিশকে সে জানায় কেবল ১৮৬০ টাকার জন্য যে ১৪ বছর খোয়া গেছে তার জন্য অনুশোচনার শেষ নেই তার। জানা গেছে অপরাধের জন্য প্রায় ৩-১০ বছর জেল হতে পারে তার।

ইন্দোরের পিচকে ‘অযোগ্য’ বলল আইসিসি, মুখ পুড়ল ভারতীয় বোর্ডের


```