Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একলা মায়ের একার লড়াই! তেলেঙ্গনার ‘মাস্টার শেফ’ ইয়াদাম্মা এখন সেলেব্রিটি

দ্য ওয়াল ব্যুরো: এ এক উৎসাহের গল্পকথা। এ এক একলা মায়ের (Single mother) জীবন যুদ্ধের গল্প। মাত্র তিন মাসের ছোট্টছেলেকে নিয়ে খালি হাতে শুরু করেছিলেন লড়াই। স্বামী তখন গত হয়েছেন। আজ তিনি (Yadamma) সেলেব্রিটি কুক (Celebrity Cook)। ১৫০ জন ম

একলা মায়ের একার লড়াই! তেলেঙ্গনার ‘মাস্টার শেফ’ ইয়াদাম্মা এখন সেলেব্রিটি

শেষ আপডেট: 10 August 2022 09:36

দ্য ওয়াল ব্যুরো: এ এক উৎসাহের গল্পকথা। এ এক একলা মায়ের (Single mother) জীবন যুদ্ধের গল্প। মাত্র তিন মাসের ছোট্টছেলেকে নিয়ে খালি হাতে শুরু করেছিলেন লড়াই। স্বামী তখন গত হয়েছেন। আজ তিনি (Yadamma) সেলেব্রিটি কুক (Celebrity Cook)। ১৫০ জন মানুষকে কাজ দিয়েছেন তিনি।

তেলেঙ্গনার করিমনগরের বাসিন্দা ইয়াদাম্মা। তাঁর রান্না মন জিতে নিয়েছে বহু মানুষের। আজ মানুষ কেবল তাঁকে তাঁর রান্নার জন্যই চেনেন। এতই চাহিদা ইয়াদাম্মার যে জানুয়ারি মাসের ২০২৩ সাল পর্যন্ত কোনও অনুষ্ঠানের রান্নার জন্য পাওয়া যাবে না তাঁকে।

সম্প্রতি হায়দ্রাবাদে বিজেপির একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে সারারাত ব্যাপী যে বিরাট খাওয়া-দাওয়ার আয়োজন করা হয় তার দায়িত্বে ছিলেন ইয়াদাম্মা। এই অনুষ্ঠানে তাঁর বানানো সব জিভে জল আনা খাবার প্রশংসা জিতে নিয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকেও।

মিটিংয়ের শেষে ইয়াদাম্মাকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। তাঁর রান্নার ভূয়সী প্রসংশাও করেন। সেদিন পছন্দের খাবারের তালিকায় ছিল মুখরোচক ভাজাভুজি, মুরগির মাংসের স্যুপ, জেলিফিশ স্যুপ, মটন বটি কাবাব আরও কত কী!

এখন সেলেব্রিটিরা নিজেদের অনুষ্ঠানের দিনও বদলাচ্ছেন ইয়াদাম্মাকে পাওয়ার জন্য।

আজ ২৯ বছর আগে শুরু হয়েছিল তাঁর লড়াই। তখন তিনি মারাত্মক ঘাড়ের ব্যাথায় কষ্ট পেতেন। ১৪ বছর বয়সে বিয়ে হয় তাঁর। সন্তান জন্ম নেওয়ার তিন মাস পরেই মারা যান স্বামী। শুরু করেন রান্নার কাজ।

নাম করা রাঁধুনী ভেঙ্কান্না তাঁর রান্নার কাজে সাহায্য করার জন্য ইয়াদাম্মাকে নিয়ে যান তাঁর সঙ্গে। সেখান থেকেই ছড়িয়ে পড়ে তাঁর নাম। ডাক পেতে থাকেন বড় বড় অনুষ্ঠানে। এত ব্যস্ততার মধ্যেও শিবরাত্রির তিন দিন কোনও কাজ রাখেন না ইয়াদাম্মা। সেদিন নিজের হাতে রান্না করে ভেমুলাওয়াদা মন্দিরের হাজার হাজার পূর্ণার্থীকে খাওয়ান তিনি।

ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করুন এই ভাবে, কানের ক্ষতি হবে না


```