Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

অগ্ন্যুৎপাতের মধ্যে দেখা দিল ‘নরকের বিড়াল’! বিরল দৃশ্য দেখে চোখ কপালে উঠল নেট নাগরিকের

দ্য ওয়াল ব্যুরো: আগ্নেয়গিরি (Volcano) থেকে বেরিয়ে আসছে লাভা। দেখে মনে হচ্ছে ‘নরকের বিড়াল’ (Cat from Hell)। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমনই এক অগ্ন্যুৎপাতের ভিডিও ভাইরাল হয়েছে। ২ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাগমা আর শক্তিশালী

অগ্ন্যুৎপাতের মধ্যে দেখা দিল ‘নরকের বিড়াল’! বিরল দৃশ্য দেখে চোখ কপালে উঠল নেট নাগরিকের

শেষ আপডেট: 9 August 2022 10:17

দ্য ওয়াল ব্যুরো: আগ্নেয়গিরি (Volcano) থেকে বেরিয়ে আসছে লাভা। দেখে মনে হচ্ছে ‘নরকের বিড়াল’ (Cat from Hell)। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমনই এক অগ্ন্যুৎপাতের ভিডিও ভাইরাল হয়েছে।

২ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাগমা আর শক্তিশালী পাথরগুলো মিলে তৈরি করছে একটা গঠন। যা দেখতে বিশাল এক আগুনের তৈরি বীভৎস বিড়ালের মত।

আইসল্যান্ড মেটেরোজিকাল অফিসের মতে, কেফ্ল্যাভিক এয়ারপোর্টের কাছের একটি দ্বীপে এই অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। উজ্জ্বল কমলা আলোর আভা ছড়িয়ে পড়তে দেখা যায় ভিডিওতে।  

রেকজেন পেনিনসুলার এই জায়গা জনবহুল এলাকা। বাচ্চারা খেলতে খেলতে ড্রোন উড়িয়েছিল এই এলাকা দিয়ে। তাতেই ধরা পড়েছে এই দৃশ্য।

https://twitter.com/BSteinbekk/status/1556426787021889536

ইউরোপের আইসল্যান্ড আগুন আর বরফের এক অদ্ভুত সংমিশ্রণ। ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এখানেই।

অন্ধকারের উৎস থেকে আগুনের বিড়াল বেরিয়ে আসার এই ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন নেট নাগরিকরা।

বিয়ের মণ্ডপেই তুমুল মারামারি বর-কনের, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়


```