Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিদির হস্টেলে ঢুকতে দেয়নি, বাবার কাঁধে চড়ে রাখি পরল ভাই, দেখুন ভিডিও

রাখি বন্ধন বলে কথা! ছোট্ট খুদে জেদ ধরেছিল দিদির হাত থেকে রাখি পরবে। অগত্যা, কোলের সন্তানকে নিয়ে মেয়ের স্কুলে হাজির হয়েছিলেন বাবা।

দিদির হস্টেলে ঢুকতে দেয়নি, বাবার কাঁধে চড়ে রাখি পরল ভাই, দেখুন ভিডিও

ভাইরাল ভিডিওর অংশবিশেষ।

শেষ আপডেট: 20 August 2024 21:40

দ্য ওয়াল ব্যুরো: দিদির হস্টেলে কড়া অনুশাসন! সেখানে অকারণে বাড়ির লোকেরও প্রবেশ নিষিদ্ধ। 

এদিকে রাখি বন্ধন বলে কথা! ছোট্ট খুদে জেদ ধরেছিল দিদির হাত থেকে রাখি পরবে। অগত্যা, কোলের সন্তানকে নিয়ে মেয়ের স্কুলে হাজির হয়েছিলেন বাবা। কিন্তু স্কুল হস্টেলের দারোয়ান, জানিয়ে দেন, সকলের জন্য একই নিয়ম। নির্দিষ্ট নিয়মের বাইরে স্কুলের মধ্যে কাউকে হস্টেলে প্রবেশ করতে দেওয়া যাবে না!

এদিকে দিদির সঙ্গে দেখা হবে না জানতে পেরে খুদে জিতেন্দ্রর সে কী কান্না! জিতেন্দ্রর সঙ্গে বাবার হাত ধরে দিদি সহস্রার স্কুলে হাজির হয়েছিল ছোট বোন অশ্বিকাও। অগত্যা, তাঁদেরকে নিয়ে স্কুল হস্টেলের সীমানা পাঁচিল ধরে মেয়ে সহস্রা যে রুমে সহপাঠীদের সঙ্গে থাকে সেখানে হাজির হয়েছিলেন পিতৃদেব।

স্কুলের ভিতরে দিদি। বাইরে ছোট্ট ভাইবোন। দিদিকে দেখে তাদের সে কী আনন্দ। একলাফে বাবার কাঁধে উঠে পড়ল ছোট্ট জিতেন্দ্র। ব্যস জানালার ফাঁক দিয়ে হাত গলিয়ে ভাইকে রাখি পরাল দিদি। পরে বোনকেও পরাল রাখি। ছোট্ট জিতেন্দ্র ও তার বোনও দিদি সহস্রার হাতে পরিয়ে দিল রাখী। 

ঘটনাটি হায়দরাবাদের। হায়দরাবাদ নেটিজেন নিউজ নামে একটি অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মাধ্যমে শেয়ার করা হয়েছে ১ মিনিট ২১ সেকেণ্ডের ভিডিও।পোস্টে দাবি করা হয়েছে, এটি তেলেঙ্গানার রামকৃষ্ণপুর গুরুকুলের ঘটনা। স্কুল কর্তৃপক্ষর এমন কঠোর নিয়মের সমালোচনা করেছেন কেউ কেউ। তবে সে সব ছাপিয়ে সামনে উঠে আসছে দিদির প্রতি ভাই এবং ভাইয়ের প্রতি দিদির গভীর ভালবাসার ছবি সামনে এসেছে।


```