Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্যার জলে ভেসে চলল বিরিয়ানির হাঁড়ি! মন কাঁদছে খাদ্যরসিকদের, ভাইরাল ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: বিরিয়ানি ভালবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। বিরিয়ানি বলতে খাদ্যপ্রেমীদের তালিকায় প্রথম দিকেই থাকে হায়দরাবাদের 'দম বিরিয়ানি'র নাম। কিন্তু সেই হায়দরাবাদের রাস্তায় এখন ভেসে বেড়াচ্ছে বিরিয়ানি ভর্তি হাঁড়ি (Biryani

বন্যার জলে ভেসে চলল বিরিয়ানির হাঁড়ি! মন কাঁদছে খাদ্যরসিকদের, ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 31 July 2022 18:19

দ্য ওয়াল ব্যুরো: বিরিয়ানি ভালবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। বিরিয়ানি বলতে খাদ্যপ্রেমীদের তালিকায় প্রথম দিকেই থাকে হায়দরাবাদের 'দম বিরিয়ানি'র নাম। কিন্তু সেই হায়দরাবাদের রাস্তায় এখন ভেসে বেড়াচ্ছে বিরিয়ানি ভর্তি হাঁড়ি (Biryani Handi Floats)!

হ্যাঁ ঠিকই পড়েছেন। প্রবল বর্ষণে তেলেঙ্গানার একাধিক এলাকা জলের তলায়। বানভাসি হায়দরাবাদেরও একাধিক রাস্তা। যাতায়াত করতে মানুষকে বেশ বেগ পেতে হচ্ছে। সেই হায়দরাবাদের জলমগ্ন রাস্তাতেই এবার ভেসে বেড়াতে দেখা গেল বিরিয়ানি ভর্তি দুটি হাঁড়িকে।

যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে (Viral Video)। ভিডিও দেখে কারোর কারোর মনে দুঃখ হচ্ছে, কেউ কেউ আবার মজেছে মশকরাতে। কেউ কেউ আবার দম বিরিয়ানির জায়গা নাম দিয়ে দিয়েছেন 'সাঁতারানো বিরিয়ানি'! নেটপাড়ায় এই ভিডিও নিয়ে চলছে তুমুল চর্চা।

কী আছে ভিডিওতে? দেখা যাচ্ছে এক রাস্তার ছবি। সেখানে বৃষ্টি পড়ছে অঝোরে, রাস্তা জলমগ্ন। পাশেই দাঁড়ানো একটি অটো প্রায় ডুবে গেছে। এমন এক রাস্তার পাশে থাকা এক দোকান থেকে দুটি বিরিয়ানি হাঁড়ি (Hyderabad Biriyani) সাঁতরাতে সাঁতারাতে এগিয়ে চলছে।

https://twitter.com/IbnFaraybi/status/1552726930545573888

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে বহু বিরিয়ানি প্রেমীর মন কেঁদে উঠেছে। অনেককেই বলতে শোনা গেল, কেন তাঁদের বাড়ি সামনে এমনভাবে আসে না বিরিয়ানির হাঁড়ি। অনেকে আবার এই ভিডিওতেই ছুড়ে দিয়েছে রসিকতা। লিখছে, দম বিরিয়ানির যুগ শেষ চলে এসেছে সাঁতারানো বিরিয়ানি।

https://twitter.com/pointofpheww/status/1552992735397036032

চিনা রকেট চুরমার হয়ে সাগরে আছড়ে পড়ল! রাতের আকাশে আলোর সে কী খেলা, দেখুন ভিডিও


```