Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

অন্ধ্রপ্রদেশে হু হু করে ছড়াচ্ছে বার্ড ফ্লু, আর কি খাওয়া যাবে না মুরগির ডিম বা মাংস?

বিশেষজ্ঞরা বলছেন, বার্ড ফ্লু মূলত পাখিদের মধ্যে ছড়িয়ে পড়া একটি ভাইরাস, তবে এটি কখনও কখনও মানুষের মধ্যেও সংক্রমণ ঘটাতে পারে।

অন্ধ্রপ্রদেশে হু হু করে ছড়াচ্ছে বার্ড ফ্লু, আর কি খাওয়া যাবে না মুরগির ডিম বা মাংস?

শেষ আপডেট: 15 February 2025 15:28

দ্য ওয়াল ব্যুরো: বার্ড ফ্লুর প্রকোপ বেড়েছে। অন্ধ্রপ্রদেশের গোদাবরী এলাকার বহু পোলট্রি ফার্ম থেকে ডিম আমদানি বন্ধ করেছে তেলঙ্গানা-সহ একাধিক রাজ্য। এই পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়েছে দেশের অন্যান্য প্রান্তেও। অনেকেই প্রশ্ন করছেন, এমন আবহে ডিম খাওয়া কি নিরাপদ? ডিম খেলে কি তা থেকে মানুষের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, পাখিদের থেকে সরাসরি মানুষের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম। তবে, একেবারেই হবে না তা বলা যায় না। 

বিশেষজ্ঞরা বলছেন, বার্ড ফ্লু মূলত পাখিদের মধ্যে ছড়িয়ে পড়া একটি ভাইরাস, তবে এটি কখনও কখনও মানুষের মধ্যেও সংক্রমণ ঘটাতে পারে। আক্রান্ত মুরগির ডিম থেকে ছড়ানোর সম্ভাবনা থাকে, তবে, সঠিকভাবে রান্না করলে ঝুঁকি পুরোপুরি এড়ানো সম্ভব।

ডিম থেকে বার্ড ফ্লু ছড়ানোর সম্ভাবনা কতটা?

হায়দরাবাদের মেডিক্যাল অ্যাডভাইজর ও টেলিমেডিসিন বিশেষজ্ঞ ডা. মুরালি ভাস্কর এম জানান, বার্ড ফ্লু মূলত পোলট্রিতে ছড়ালেও সংক্রমিত মুরগির ডিমে ভাইরাসের উপস্থিতি থাকতে পারে। তবে এটি খুব একটা হয় না। তাও ঝুঁকি এড়াতে উচ্চ তাপমাত্রায় রান্না করতে হবে। তাতে ভাইরাস নষ্ট হয়ে যাবে। এছাড়াও তিনি আরও কিছু জিনিস মেনে চলার কথা বলেন - 

হাত ভালভাবে ধুয়ে নিতে হবে

কাঁচা ডিমের গায়ে ভাইরাল লেগে থাকতে পারে। তাই তা ধরার পর ভালভাবে হাত ধোয়া অত্যন্ত জরুরি। বলেন, 'ডিমের খোসায় ভাইরাস থাকতে পারে, তাই কাঁচা ডিম ধরার পর কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুতে হবে। এতে ভাইরাস বা ব্যাকটেরিয়া ধ্বংস হবে।'

রান্নাঘরের সরঞ্জাম পরিষ্কার করুন

যেসব পাত্র বা সরঞ্জাম কাঁচা ডিমের সংস্পর্শে আসে, সেগুলো ভালভাবে ধুয়ে ফেলা জরুরি।

কাঁচা ডিম অন্য খাবার থেকে দূরে রাখুন

কাঁচা ডিম বাজার থেকে এনে থেকে অন্যান্য খাবারের কাছে না রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। বিশেষ করে ফল বা সবজির সঙ্গে রাখলে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।

মুরগির মাংস ও ডিম কাটার জন্য আলাদা সরঞ্জাম ব্যবহার করুন

যদি রান্নার সময় কাঁচা মাংস এবং ডিম একসঙ্গে কাটেন সেক্ষেত্রে আলাদা চপিং বোর্ড ও ছুরি ব্যবহার করতে হবে।

সঠিকভাবে রান্না ও পরিচ্ছন্নতা বজায় রাখলে ডিম খাওয়ার ক্ষেত্রে বার্ড ফ্লুর কোনও ঝুঁকি থাকে না বলে শেষে জানিয়েছেন চিকিৎসক। তাই এই নিয়ে আতঙ্কের কিছু নেই।


```