Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাইকআরোহীর সামনে আচমকা সুবিশাল হাতি! থেমে গেলেন আরোহী, তারপর... দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: ধরুন আপনি রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন, আর হঠাৎ আপনার সামনে এসে দাঁড়িয়ে পড়ল এক প্রকাণ্ড হাতি! কি করবেন আপনি? প্রাণ বাঁচাতে উল্টোদিকে দৌড় দেবেন নিশ্চয়। সেটাই তো স্বাভাবিক। কিন্তু যদি কাউকে দেখেন সেই হাতির সামনে চ

বাইকআরোহীর সামনে আচমকা সুবিশাল হাতি! থেমে গেলেন আরোহী, তারপর... দেখুন ভিডিও

শেষ আপডেট: 21 July 2022 10:37

দ্য ওয়াল ব্যুরো: ধরুন আপনি রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন, আর হঠাৎ আপনার সামনে এসে দাঁড়িয়ে পড়ল এক প্রকাণ্ড হাতি! কি করবেন আপনি? প্রাণ বাঁচাতে উল্টোদিকে দৌড় দেবেন নিশ্চয়। সেটাই তো স্বাভাবিক। কিন্তু যদি কাউকে দেখেন সেই হাতির সামনে চুপটি করে দাঁড়িয়ে থাকতে? কী! অবাক হবেন তো?

এই রকম অবাক কাণ্ডরই দেখা মিলল ত্রিচূরে (Thrissur)। কেরলের (Kerala) অথিরাপ্পল্লি-ভালপারি জঙ্গল। সেই জঙ্গলের ভিতর দিয়ে চলে গিয়েছে রাস্তা। বহু মানুষ যাতায়াত করেন এই পথে। সেই রাস্তাতেই এক বাইক আরোহী ও হাতির (Biker in front of elephant) ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি জঙ্গলের রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন। হঠাৎই তাঁর সামনে এসে দাঁড়াই এক বিরাট চেহারার হাতি। কিন্তু সেই হাতিকে দেখে মোটেই ভয় পান না ওই ব্যক্তি। তিনি বাইক থামিয়ে চুপচাপ দাঁড়িয়ে যান হাতিটার সামনে। হাতিটাও কোনও কিচ্ছু না করে সুন্দর মাথাটা নামিয়ে নিয়ে পিছন ঘুরে হাঁটা লাগায় জঙ্গলের দিকে।

https://twitter.com/BilluNelli/status/1549667341918605312

ওই ব্যক্তির মতে, ‘আমি যদি তখন পালানোর জন্য হুটোপাটি করতাম, তাহলে হাতিটা ভাবত আমি ওকে মারতে চাইছি। ভয় পেয়ে ও তখন আমাকে আক্রমণ করত। তাই আমি চুপচাপ দাঁড়িয়ে যায়’।

ভিডিওটি আপলোড হওয়ার কিছুক্ষনের মধ্যেই তা ছড়িয়ে পড়তে শুরু করে।

দিঘায় যান গাছের চারা সঙ্গে নিয়ে, খালি হাতে নয়


```