
শেষ আপডেট: 1 August 2022 05:23
দ্য ওয়াল ব্যুরো: পরীক্ষা (Examination) মানেই অনেকের কাছে আতঙ্কের অপর নাম। সারা বছর পড়াশোনা করলেও ফল প্রকাশের (Rersult) সময় বুক ধুকপুক করে না, এমন পরীক্ষার্থীর সংখ্যা হাতে গোনা। কিন্তু যদি এমন হয়, যে, ভাল ফল হওয়া সত্ত্বেও বুক ধুকপুকানি থামার বদলে বেড়ে যায়? মনে হয়, এ কী করে সম্ভব? আসলে তেমনটাই হয়েছে বিহারের একটি বিশ্ববিদ্যালয়ের (Bihar University) দুই ছাত্রের (Students) সঙ্গে। একজন তো একটি পেপারে শূন্য পেয়েও দিব্যি পরের ধাপে উঠে গেছেন। অপর জন ১০০ নম্বরের পরীক্ষায় পেয়েছেন ১৫১ (151 Out of 100)!
বিশ্বাস না হলেও এটাই সত্যি। বিহারের দ্বারভাঙা জেলার রাজ্য সরকার পরিচালিত ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে এই আশ্চর্য ঘটনা। ওই বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের কলা বিভাগের এক ছাত্র দ্বিতীয় বর্ষের পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ পেপারে ১০০ নম্বরের পরীক্ষায় পেয়েছেন ১৫১।
'ফল দেখে তো আমি অবাক হয়ে গিয়েছিলাম। যদিও এটা একটা অস্থায়ী মার্কশিট, তবুও ফল প্রকাশের আগে কর্তৃপক্ষের উচিত ভাল করে সবটা দেখে নেওয়া,' জানিয়েছেন ওই ছাত্র।
আরেকজন ছাত্রের সঙ্গে আরও অভাবনীয় ঘটনা ঘটেছে। একই পরীক্ষার অন্য দুটি পেপারে শূন্য পাওয়ার পরেও পরের ধাপে তুলে দেওয়া হয়েছে তাঁকে। ওই ছাত্র জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে জানানো হয়েছে, এটা আসলে টাইপ করার সময় ভুল করে হয়ে গেছে। এরপর তাঁকে একটি সংশোধিত মার্কশিট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
'এগুলো শুধুই টাইপোগ্রাফির কারণে হওয়া ভুল, আর কিছু নয়। ভুল শুধরে নিয়ে ওই ছাত্রদের নতুন করে মার্কশিট দেওয়া হয়েছে,' জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুস্তাক আহমেদ।
বন্দুকের লাইসেন্স, বুলেটপ্রুফ গাড়ি, বলিউডের ভাইজানকে প্রাণনাশের হমকি দিল কারা?