Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিনভর ভেলপুরি বিক্রির মাঝেই নাচগানের দারুণ অঙ্গভঙ্গি! ভাইরাল রিল ভিডিও, দেখুন আপনিও

দ্য ওয়াল ব্যুরো: ভেলপুরির (Bhelpuri) পসরা সাজিয়ে রাস্তা-ঘাটে, ট্রেনে-বাসে বিক্রি করেন সাগিতা। ভেলপুরির সাজের বহর দেখেই জিভে জল চলে আসে। সাগিতা (Sagita) যে শুধু সুন্দর ভেলপুরি বানান তাই নয়, তিনি খুব ভাল রিলও (Reel) বানান। কথায় আছে না, যে

দিনভর ভেলপুরি বিক্রির মাঝেই নাচগানের দারুণ অঙ্গভঙ্গি! ভাইরাল রিল ভিডিও, দেখুন আপনিও

শেষ আপডেট: 6 August 2022 14:59

দ্য ওয়াল ব্যুরো: ভেলপুরির (Bhelpuri) পসরা সাজিয়ে রাস্তা-ঘাটে, ট্রেনে-বাসে বিক্রি করেন সাগিতা। ভেলপুরির সাজের বহর দেখেই জিভে জল চলে আসে। সাগিতা (Sagita) যে শুধু সুন্দর ভেলপুরি বানান তাই নয়, তিনি খুব ভাল রিলও (Reel) বানান।

কথায় আছে না, যে রাঁধে সে চুলও বাঁধে। সাগিতাও তাই। প্ল্যাটফর্মে ভেলপুরির ঝুরি নিয়ে বসে তিনি ঠোঁট মেলাচ্ছেন অভিজিৎ ভট্টাচার্য এবং সাধনা সরগমের ইয়ে জো তেরি পায়লোন কি চান চান হ্যায় গানে। শুধু যে ঠোঁট মেলাচ্ছেন তাই নয়, সঙ্গে রয়েছে অঙ্গ-ভঙ্গিও।

মহারাষ্ট্রের বাসিন্দা সাগীতা গায়কওয়াড়। ইন্সটাগ্রামে বিভিন্ন গানে রিল বানিয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। লক্ষ লক্ষ ভক্ত তাঁর।

অলকা ইয়াগনিক থেকে উদিত নারায়ণ কেউই বাদ নেই সাগিতার তালিকায়।

সোশ্যাল মিডিয়া সব স্তরের মানুষকে সুযোগ করে দিয়েছে তাঁর সুপ্ত গুণকে সামনে নিয়ে আসার। এমন অনেক মানুষ আছেন, যাঁদের ভাল কাজগুলো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সকলের কাছে পৌঁছায়।

সাগিতার মত এমন কত প্রতিভা আমাদের আশেপাশে ছড়িয়ে রয়েছে। তাঁদের আবিষ্কার করার সবচেয়ে সহজ মাধ্যম হয়তো এই নেট দুনিয়ায়।

স্কুলের বেহাল দশা! সাংবাদিকের ভূমিকায় একরত্তি ছেলে, ‘খবর’ দেখে মুগ্ধ নেট দুনিয়া


```