Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লক্ষ্য ‘ওয়ার্ক-লাইফ ব্যালেন্স’, বেঙ্গালুরুর যুবকের মজার লিঙ্কডইন পোস্টে লুকিয়ে রয়েছে উত্তর

বেঙ্গালুরুর হর্ষিত মাহাওয়ার লিঙ্কডইনে ভারতের এমপ্লয়িদের উদ্দেশে শেয়ার করেন একটি পোস্ট। গভীর আলোচনার দিকে গড়িয়ে গেছে এই মত, বলাই বাহুল্য।

লক্ষ্য ‘ওয়ার্ক-লাইফ ব্যালেন্স’, বেঙ্গালুরুর যুবকের মজার লিঙ্কডইন পোস্টে লুকিয়ে রয়েছে উত্তর

ওয়ার্ক-লাইফ ব্যালেন্সের রহস্য ফাঁস করলেন বেঙ্গালুরুর যুবক

শেষ আপডেট: 23 March 2025 15:08

দ্য ওয়াল ব্যুরো: ওয়ার্ক-লাইফ ব্যালেন্স (Work-life balance) নিয়ে প্রতিনিয়তই যথেষ্ট জলঘোলা হয়ে চলেছে। কারও না কারও মন্তব্যে সমাজমাধ্যমের (Social media) পাতা ভরে উঠছে প্রায়ই। এবার এক অন্যরকম মতামত চোখ টানল নেটিজেনদের। বেঙ্গালুরুর হর্ষিত মাহাওয়ার (Harshit Mahawar) লিঙ্কডইনে (LinkedIn) ভারতের এমপ্লয়িদের উদ্দেশে শেয়ার করেন একটি পোস্ট। তাতে একটি তালিকা দিয়েছেন, যেখানে তিনি বলেছেন আপনি যদি আপনার সহকর্মীকেই বিয়ে করে জীবনসঙ্গী করে নেন তাহলে জীবনে ওয়ার্ক-লাইফ ব্যালেন্স (Work-life balance) নামক বিষয়টির অস্তিত্ব খুঁজে পেতে পারেন। গভীর আলোচনার দিকে গড়িয়ে গেছে এই মত, বলাই বাহুল্য।

কী কী সুবিধা পাবেন আপনি? ক্যাবের ভাড়া তো বাঁচবেই, তারওপর অফিসে বসেই আপনি ওয়ার্ক ফ্রম হোমের (Work-life balance) মতো ফিল পাবেন। বোরিং মিটিং ভরে যেতে পারে টুকটাক ফ্লার্টিং সেশনে। সবচেয়ে বড় কথা, এতক্ষণ অফিসে থাকলে পরকীয়াতে জড়িয়ে পড়ার যে বদনাম কুড়োন অনেকে, সেটার হাত থেকেও মুক্তি। প্রেমিকা বা বউ তো থাকবে চোখের সামনে, চাইলে তার সঙ্গেই প্রেম করুন না, কে আটকাচ্ছে আপনাকে!

পেশায় স্ট্যান্ডআপ কমেডিয়ান (Standup comedian) হর্ষিত মাহাওয়ার বলছেন, ‘ভারতে চাকরির যা ভগ্নদশা, কাজ করতে করতে পরিবারের সঙ্গে কথা বলার, সময় কাটানোর সময় নেই মানুষের কাছে। কাজ ছেড়ে দিন, পরিবার আপনার সঙ্গে কথা বলা ছেড়ে দেবে। আমার কাছে এর সমাধান আছে, সহকর্মীকেই বিয়ে করে ফেলুন।’ তার পাশাপাশি তিনি একটা তালিকা শেয়ার করেছেন, কী কী সুবিধা আপনি পেতে পারেন সেই বিষয়ে। সেখানে বলছেন ‘ক্যাব ভাড়া হবে হাফ, যাহাই ‘ওয়ার্ক ফ্রম হোম’ (Work from home), তাহাই ‘ওয়ার্ক ফ্রম অফিস’ (Work from office)। বোরিং টিমস কলে ফ্লার্ট করুন, পরকীয়ার আর কোনও সম্ভাবনা নেই’।

হর্ষিত তাঁর ফলোয়ারদের এটাও জিজ্ঞাসা করেছেন কেউ তাঁদের মধ্যে সহকর্মীকে বিয়ে করেছেন কি না। তিনি সবাইকে সাজেস্ট করেছেন, অনেকরকম সুবিধার কথা ভেবে সব বাউন্ডারি মুছে ফেলুন। ‘ওয়ার্ক-লাইফ ব্যালেন্স’ অ্যাচিভ করে ফেলতে পারবেন আপনিও।

লিঙ্কডইন পোস্টের (LinkedIn post) কমেন্টবক্স ভরে গেছে নানা রকম মজাদার কমেন্টে। কেউ বলছেন, ‘অফিসেই তো থেকে যাওয়া যেতে পারে। তাতে বাড়িভাড়া, পার্কিং খরচ বাঁচবে। ইলেকট্রিসিটি বিল দিতে হবে না।’ আবার কারো মতে, ‘কাউকে বিয়ে করে তারপর কাজে নিয়ে নিন, তাহলে আপনি রেফারাল বোনাসও পেয়ে যাবেন।’ কেউ আবার দুঃখ প্রকাশ করে বলছেন, ‘এই সুবিধা পাওয়ার জন্য অফিসে মহিলা সহকর্মী থাকাটাও তো গুরুত্বপূর্ণ।’


```