Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পিৎজা ডো-এর পাশেই সার দিয়ে ঝুলছে বাথরুমের ন্যাতা! বেঙ্গালুরুর ঘটনায় তাজ্জব নেটিজেনরা

দ্য ওয়াল ব্যুরো: জেন-ওয়াইয়ের পছন্দের খাবারের তালিকায় অন্যতম নাম হল 'পিৎজা (Pizza)।' ইতালিয়ান খাবার বলতে চট করে পিৎজার কথাই মাথায় আসে। কিন্তু যদি জানতে পারেন, আপনার অত্যন্ত পছন্দের এই খাবার তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে (Unhyegenic)

পিৎজা ডো-এর পাশেই সার দিয়ে ঝুলছে বাথরুমের ন্যাতা! বেঙ্গালুরুর ঘটনায় তাজ্জব নেটিজেনরা

শেষ আপডেট: 15 August 2022 13:56

দ্য ওয়াল ব্যুরো: জেন-ওয়াইয়ের পছন্দের খাবারের তালিকায় অন্যতম নাম হল 'পিৎজা (Pizza)।' ইতালিয়ান খাবার বলতে চট করে পিৎজার কথাই মাথায় আসে। কিন্তু যদি জানতে পারেন, আপনার অত্যন্ত পছন্দের এই খাবার তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে (Unhyegenic), তাও কিনা 'ডমিনোজ' (Dominos) এর মত নামী সংস্থায়?

হ্যাঁ, এমনটাই ঘটেছে। বেঙ্গালুরুর (Bengaluru) একটি ডমিনোজ আউটলেটে ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে ইন্টারনেটে। তাতে দেখা যাচ্ছে, তৈরি হওয়ার আগে পিৎজার ডো (dough)গুলি রাখা আছে রান্নাঘরের মধ্যে। ঠিক তার উপরেই দেওয়াল থেকে ঝুলছে বাথরুম পরিষ্কারের ব্রাশ, ঘর মোছার ঝাড়ু, ন্যাতা। পাশেই রয়েছে কর্মীদের ব্যবহারের জিনিসপত্র। সব মিলিয়ে অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশে রাখা রয়েছে একের পর এক ডো-ভর্তি ট্রে।

এই ছবি টুইট করে সাহিল কারনানি নামে এক যুবক লিখেছেন, 'এভাবেই ডমিনোজ ইন্ডিয়া আমাদের টাটকা পিৎজা পরিবেশন করেন। অত্যন্ত বিরক্ত! স্থান: বেঙ্গালুরু।'

যদিও বেঙ্গালুরুর কোথায় এই ঘটনা ঘটেছে তা তিনি স্পষ্ট করেননি। তবে তাঁর পোস্ট দেখে যুগপৎ হতাশ এবং ক্রুদ্ধ নেটিজেনরা। অনেকেই সাফ জানিয়েছেন, আর কখনওই তাঁরা ডমিনোজ থেকে খাবার খাবেন না। কেউ কেউ আবার জানিয়েছেন, এর আগেও ডমিনোজের খাবারের গুণগত মান তাঁদের পছন্দ হয়নি।

ঘটনা জানাজানি হতেই বিষয়টিতে হস্তক্ষেপ করেছে ডমিনোজ কর্তৃপক্ষ। বেঙ্গালুরুর ওই আউটলেটটিকে এই বিষয়ে শো-কজ করেছে তারা। ঘটনার বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে সংস্থার দাবি, এটি নিতান্তই একটি বিচ্ছিন্ন ঘটনা। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলেই ক্রেতাদের আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।

চোর সন্দেহে পরিচারিকাকে বিবস্ত্র করে মারধর! দিল্লিতে নারকীয় কাণ্ড


```