Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২০ মিনিটে ২৭ কিলোমিটার! মিস হওয়া ট্রেন পরের স্টেশন থেকে ধরিয়ে দিয়ে 'নায়ক' অটোচালক

আদিল বুঝে যান এই অবস্থায় এসবিসি স্টেশন থেকে কোনভাবেই ট্রেন ধরতে পারবেন না তাঁরা। মাথায় হাত দিয়ে যখন ভাবছেন কী করবেন, ঠিক তখনই আবির্ভাব ঘটে ওই অটোচালকের। তিনিই প্রস্তাব দেন সরাসরি পরের স্টেশন ইয়েলাহাঙ্কা জংশনে পৌঁছে দেবেন। সেখান থেকে একই ট্রেন ধরতে পারবেন দুজনে।

২০ মিনিটে ২৭ কিলোমিটার! মিস হওয়া ট্রেন পরের স্টেশন থেকে ধরিয়ে দিয়ে 'নায়ক' অটোচালক

শেষ আপডেট: 6 December 2023 19:03

দ্য ওয়াল ব্যুরো: শাহিদ-করিনা অভিনীত জব উই মেট সিনেমার কথা মনে আছে নিশ্চয়ই? সেখানে গীত ট্রেন মিস করার পর তাকে পরের স্টেশন থেকে ওই একই ট্রেন ধরিয়ে দেওয়ার জন্য কী পরিশ্রমটাই না করেছিল আদিত্য! বাস্তবেও যে তেমনটা হয়, তার উদাহরণ আদিল আর তাঁর বন্ধুর অভিজ্ঞতা। দুজনেই ট্রেন মিস করেছিলেন। বিপদে পড়া দুই বন্ধুর সামনে তখন দেবদূতের মতো উদয় হন এক অটোচালক। ঝড়ের গতিতে, প্রায় উড়িয়ে অটো চালিয়ে ট্রেনের আগেই ২৭ কিলোমিটার পেরিয়ে দুজনকে পরের স্টেশনে পৌঁছে দেন তিনি। ২০ মিনিটে ১৭ কিলোমিটার যাওয়ার পারিশ্রমিক 'মাত্র' ২৫০০ টাকা। সোশ্যাল মিডিয়ায় তাঁর কীর্তির কথা এখন ভাইরাল। 

বেঙ্গালুরুর বাসিন্দা আদিল হুসেন এক্স হ্যান্ডেলে তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। আদিল লিখেছেন, দুপুর ১.৪০ মিনিটে বেঙ্গালুরুর এসবিসি স্টেশন থেকে প্রশান্তি এক্সপ্রেসে ওঠার কথা ছিল তাঁর এবং তাঁর এক বন্ধুর। কিন্তু কাজের চাপে বেরোতে দেরি হয়ে যায় দুজনের। মারাথাল্লি থেকে ১২.৫০ নাগাদ রওনা হন তাঁরা। সেখান থেকে স্টেশনের দূরত্ব ১৭ কিলোমিটার। তার মধ্যে রাস্তায় প্রবল যানজট। 

আদিল বুঝে যান এই অবস্থায় এসবিসি স্টেশন থেকে কোনভাবেই ট্রেন ধরতে পারবেন না তাঁরা। মাথায় হাত দিয়ে যখন ভাবছেন কী করবেন, ঠিক তখনই আবির্ভাব ঘটে ওই অটোচালকের। তিনিই প্রস্তাব দেন সরাসরি পরের স্টেশন ইয়েলাহাঙ্কা জংশনে পৌঁছে দেবেন। সেখান থেকে একই ট্রেন ধরতে পারবেন দুজনে।

তাঁকে বিশ্বাস করে অটোয় ওঠেন দুই বন্ধু। তারপর সত্যিই অবিশ্বাস্য গতিতে ভিড় এড়িয়ে যানজট কাটিয়ে মাত্র কুড়ি মিনিটে গন্তব্য পৌঁছে দেন অটোচালক। তখনও সেখানে ট্রেন এসে পৌঁছতে ৫ মিনিট বাকি! 

আদিল জানিয়েছেন, ওই অটোচালককে পাওয়ার আগে তিনি ভেবেছিলেন, ট্রেন তো মিস হল, তার টিকিটের টাকাটা নষ্ট হল। এবার বিমানে চড়েই গন্তব্যে পৌঁছাবেন। তাতে আরও বেশ কয়েক গুন টাকা বেশি খরচ হত, কিন্তু কী আর করা যাবে! তবে তাঁকে বাঁচিয়ে দেন ওই অটোচালক। মাত্র ২৫০০ টাকা মাশুল দিয়েই কাজ হাসিল হয়েছে তাঁর। খুশি অটোচালকও। আর বলিউডের সিনেমাকেও হার মানিয়ে দেওয়া এমন মজার কাহিনি শুনে হতবাক নেটিজেনরাও।


```