Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'মিনি লাইব্রেরি' নিয়ে ঘুরছেন বেঙ্গালুরুর অটো চালক! ঘটনাটা কী?

এই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা অটো চালককে স্যালুট তো জানিয়েছেন।

'মিনি লাইব্রেরি' নিয়ে ঘুরছেন বেঙ্গালুরুর অটো চালক! ঘটনাটা কী?

সংগৃহীত চিত্র

শেষ আপডেট: 28 November 2024 20:49

দ্য ওয়াল ব্যুরো: দেশের অন্যতম জনপ্রিয় পাবলিক ট্রান্সপোর্ট হল। অনেকেই নিজেদের এই যানবাহন নানা রকমভাবে সাজিয়ে থাকে। কেউ চাকায় আলো লাগায়, কেউ গায়ে ফুল বা সাজানোর কোনও জিনিস। কেউ ভাল মিউজিক বক্স তো কেউ সুন্দর সিট কভার। সম্প্রতি অটোতে গাছ লাগিয়ে পরিবেশ নিয়ে সচেতন করতেও দেখা গিয়েছে। কিন্তু অটোয় লাইব্রেরি বোধহয় এই প্রথম। এই কাজ বেঙ্গালুরুর এক অটো চালকের। তাঁর ঝুলিতে রয়েছে 'হোয়াই ডিভোর্স,' 'গড লাভস ইউ'-এর মতো একাধিক বই। 

সম্প্রতি লিঙ্কইনে এই অটো চালক ও তাঁর লাইব্রেরি ভাইরাল হয়।  নাম দেওয়া হয় মিনি লাইব্রেরি অন হুইলস। যা দেখে মুগ্ধ নেটিজেনরা। ছবিটি শেয়ার করে লোকেশ নামের এক ব্যক্তি বলেন, 'শুধুমাত্র বেঙ্গালুরুতে ফ্রিতে পাওয়া যাবে জীবনযুদ্ধের অনুপ্রেরণা, ট্র্যাফিকে আটকে গেলে বিরক্ত হওয়ার জায়গা নেই, এই মিনি লাইব্রেরি থেকে যেকোনও বই তুলে পড়তে শুরু করলেই হল।'

এই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা অটো চালককে স্যালুট তো জানিয়েছেনই, এগিয়ে যাওয়ার শুভেচ্ছাও জানিয়েছেন। অনেকে লেখেন, শুধুমাত্র বেঙ্গালুরুতে সম্ভব। আবার একজন লেখেন, একজন অটো চালক জীবনে চলার শিক্ষা দিচ্ছেন? এটা বিরল। 

কিছুদিন আগে এই শহরেই আরেক অটো চালকও ভাইরাল হন। তিনি নিজের অটো সিটের পিছনে লেখেন, 'আমি একজন স্নাতক পাশ করা ছেলে। নাম স্যামুয়েল ক্রিস্টি। আমি ব্যবসা করতে চাই। আমাদের ব্যবসার কথা বলুন। ব্যবসা সংক্রান্ত ভাবনা থাকলে, সেটা দিন।'


```