
শেষ আপডেট: 31 October 2022 06:23
দ্য ওয়াল ব্যুরো: মুখের ভিতর রয়েছে দাহ্য তরল পদার্থ। মুখ থেকে তা উপর দিকে ছুড়ে তাতে আগুন লাগিয়ে বিপদজনক খেলা (fire stunt) দেখানোর চেষ্টা চলছে। আর তাতেই বাঁধল ভয়ঙ্কর বিপদ! তরলে লাগানো আগুন থেকেই জ্বলে গেল যুবকের দাড়ি (beard caught fire)। দাউদাউ করে জ্বলতে লাগল মুখ! আগুন নিয়ে খেলার ফল যে কী হতে পারে, তার প্রমাণ হাতেনাতে পেলেন যুবক।
এমনই এক শিউরে ওঠা ঘটনার ভিডিও (viral video) সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভয়ঙ্কর সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মঞ্চের উপর দাঁড়িয়ে ভয়ানক সব স্টান্ট দেখাচ্ছেন এক যুবক। তাঁর কীর্তিতে সবাই হতবাক, চলছে উল্লাস। এক সময় দেখা যায়, একটি বোতল থেকে নিজের মুখে পেট্রোল ভরে নিচ্ছেন তিনি। তারপর তা মুখ থেকে উপর দিকে ছুড়ে আগুন লাগাতেই বিপদ বাঁধে। পেট্রোলে লাগা আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জ্বলে যায় স্টান্টম্যানের দাড়ি। আগুন ছড়িয়ে পড়তে শুরু করে গোটা মুখে।
ইতিমধ্যেই প্রায় দেড় কোটি মানুষ দেখে ফেলেছেন সেই ভিডিও। ঘটনা দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা। ভিডিওতে আরও দেখা যায়, ওই যুবক নিজেই প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কিছুতেই নিভছিল না তা। পরে আশপাশ থেকে কয়েকজন যুবককে ছুটে আসতে দেখা যায়। তাঁরাই এসে আগুন নেভানোর কাজে সফল হন।
ওই যুবকের শেষ পর্যন্ত কী হল, তা ভিডিওতে দেখা যায়নি। তবে নেটিজেনদের অনুমান, যুবকের মুখ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ে খেলা যে মুখের কথা নয়, এই ঘটনা তার জলজ্যান্ত প্রমাণ বলে মনে করছেন ইন্টারনেট ব্যাবহারকারীরা। তাঁদের দাবি, এই ধরনের বিপদজনক খেলা দেখানোর আগে যথেষ্ট অনুশীলন প্রয়োজন। নয়তো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায়।
প্রসঙ্গত, কিছুদিন আগেই গুজরাতের ভালসাদ জেলায় একটি হেয়ার স্যালোঁতে ফায়ার হেয়ার কাটের সময় যুবকের চুলে আগুন ধরে গিয়েছিল। ফায়ার হেয়ার কাট হল, কাঁচির বদলে আগুনের সাহায্যে চুলের দৈর্ঘ্য কমিয়ে দেওয়া। ওই যুবকের মুখ, গলা এবং বুকের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছিল।
দেশের জন্য প্রাণ দিয়েছেন স্বামী, একরত্তি ছেলেকে নিয়ে সেনায় যোগ দিলেন তরুণী স্ত্রী