Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বিয়েতে বিনা নিমন্ত্রণেই হাজির! সব মিষ্টি খেয়ে নিল, 'স্পটলাইট'ও চুরি করল অতিথি

দ্য ওয়াল ব্যুরো: অযাচিত অতিথি আর কাকে বলে! তার আসার কথা ছিল না একেবারেই। কিন্তু তবু এল সে (Bear Crashes Wedding)। আর শুধু যে এল তা নয়, অতিথিদের জন্য রাখা সমস্ত 'ডেজার্ট' অর্থাৎ মিষ্টি খাবার সকলের চোখের সামনে দিয়েই 'চুরি' করল সে। বর-কনে তো

বিয়েতে বিনা নিমন্ত্রণেই হাজির! সব মিষ্টি খেয়ে নিল, 'স্পটলাইট'ও চুরি করল অতিথি

শেষ আপডেট: 11 August 2023 02:31

দ্য ওয়াল ব্যুরো: অযাচিত অতিথি আর কাকে বলে! তার আসার কথা ছিল না একেবারেই। কিন্তু তবু এল সে (Bear Crashes Wedding)। আর শুধু যে এল তা নয়, অতিথিদের জন্য রাখা সমস্ত 'ডেজার্ট' অর্থাৎ মিষ্টি খাবার সকলের চোখের সামনে দিয়েই 'চুরি' করল সে। বর-কনে তো বটেই, উপস্থিত অতিথি অভ্যাগতরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন তা (bear Steals Guests' Desserts)।

এই অনাহুত অতিথি হল একটি ভালুক। কলোরাডোর বাসিন্দা ব্র্যান্ডন মার্টিনেজ এবং কাইলিন ম্যাকরোজি মার্টিনেজের প্রেমের শুরু স্কুল জীবন থেকে। সম্প্রতি বৈবাহিক গাঁটছড়া বেঁধেছেন দুজনে। তাঁদের বিয়ের অনুষ্ঠানেই উপস্থিত হয়েছিল একটি ভালুক। আসলে সেদিন তুমুল ঝড় বৃষ্টি হচ্ছিল। সম্ভবত, সেই কারণেই বিয়েবাড়ির ভিতর আশ্রয় নিতে ঢুকে এসেছিল ভালুকটি।

তবে ভিতরে ঢুকে যখন ডেজার্ট কাউন্টারে ধরে ধরে সাজানো কেক, পেস্ট্রি, মিষ্টি চোখে পড়ে, তখন আর থাকতে পারেনি সে। তাকে দেখে অতিথিরা ভয় পেয়ে সরে যেতেই টপাটপ গিয়ে ডেজার্ট মুখে পুরতে শুরু করে। (Bear Crashes Wedding)

সেই ঘটনার ছবি তুলে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন কাইলিন। তিনি জানিয়েছেন, ভালুকটি কাউকে আক্রমণ করেনি। এবং এই ঘটনার অল্পক্ষণের মধ্যেই নিরাপত্তাকর্মীরা সেটিকে তাড়িয়ে দেয়।

গত ২ অগস্ট শেয়ার করা সেই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে গেছে ইন্টারনেটে। ভালুকের এমন কীর্তিতে দারুণ মজা পেয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, 'ও তো পুরো স্পটলাইট চুরি করে নিয়েছে।'

'আমি যদি এই বিয়ে বাড়িতে থাকতাম তাহলে আতঙ্কে সিলিংয়ে উঠে পড়তাম। তবে এসব ঘটার আগেই হয়তো আমি চিজকেকটা খেয়ে ফেলতাম,' লিখেছেন অন্য একজন।

তাঁর মন্তব্যের জবাবে কাইলিন লিখেছেন, 'আমরা তো কোনও ডেজার্টই পাইনি!'

সোশ্যাল মিডিয়ায় ঠিক কত ফলোয়ার হলে আপনি ‘সেলিব্রিটি’, আয়ও হবে লাখ লাখ টাকা


```