
শেষ আপডেট: 24 April 2023 09:10
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি মুক্তি পেয়েছে বাদশার (Badshah) নতুন গান সনক। তারপরেই বিপাকে পড়েছেন গায়ক। এই গানে একটি জায়গায় রয়েছে মহাদেবের (Lord Shiva) নাম। এর ফলেই এই গান নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তড়িঘড়ি এই বিতর্ককে ধামাচাপা দিতেই ক্ষমা (apologizes) চেয়ে নিলেন বাদশা।
সোমবার ইনস্টাগ্রামে বাদশা লেখেন যে সদ্য মুক্তি পাওয়া তাঁর সনক গানটির কিছু অংশ অনেকের অনুভূতিতে আঘাত করায় তিনি দুঃখিত। খুব তাড়াতাড়ি গানটির ওই অংশ তিনি বদলে দিতে চলেছেন বলে জানান বাদশা। নেহাত অজ্ঞানতার বশেই তিনি অনেককে দুঃখ দিয়ে ফেলেছেন এমনই মনে করেন এই র্যাপার।
প্রসঙ্গত, গানটি মুক্তির পরেই উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির থেকে এই গানের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। পাশাপাশি, গানটির একটি জায়গায় ভোলেনাথ শব্দটি থাকায় সেটি ভগবান শিবের অমর্যাদা করেছে এমন অভিযোগ ওঠে। শিবের অমর্যাদা করার জন্য গায়ককে ওই মন্দিরের পুরোহিত ক্ষমাও চাইতে বলেন । একইসঙ্গে, বাদশার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানোর হুমকিও দেওয়া হয়।
সব দিক বিবেচনা করেই গানের কথা বদলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন বাদশা। ইনস্টাগ্রাম পোস্টে তিনি তাঁর সকল অনুরাগীদের কাছে এই অনভিপ্রেত ঘটনার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন। এখন দেখার যে গায়কের গানের কথা বদলে দেওয়ার এই ঘোষণায় শিবভক্তদের সিদ্ধান্ত পরিবর্তন হয় কিনা।
থ্রি ইডিয়টসের সেই ‘প্রাইস ট্যাগ’ সুহাসকে মনে আছে! তাঁর কাছে কেন ক্ষমা চাইলেন যুবক