Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Babu Khaicho Kacha Badam: বাবু খাইছো কাঁচা বাদাম? 'বাংলাদেশি বয়' হিরো আলম আর 'ইন্ডিয়ান ম্যান' ভুবন বাদ্যকরের নতুন গান শুনুন

দ্য ওয়াল ব্যুরো: কাঁচা বাদামের জ্বরে এখনও আক্রান্ত আট থেকে আশি। ইনস্টা থেকে ফেসবুক রিল এখনও সর্বত্র মাতাচ্ছে ভুবন বাদ্যকরের গান। তাঁকে নিয়ে প্রায়ই লেখালেখিও হচ্ছে সংবাদমাধ্যমে। রীতিমতো সেলেব্রিটির পর্যায়ে পৌঁছে গেছেন তিনি। এবার তাঁর সঙ্গে

Babu Khaicho Kacha Badam: বাবু খাইছো কাঁচা বাদাম? 'বাংলাদেশি বয়' হিরো আলম আর 'ইন্ডিয়ান ম্যান' ভুবন বাদ্যকরের নতুন গান শুনুন

শেষ আপডেট: 22 April 2022 03:21

দ্য ওয়াল ব্যুরো: কাঁচা বাদামের জ্বরে এখনও আক্রান্ত আট থেকে আশি। ইনস্টা থেকে ফেসবুক রিল এখনও সর্বত্র মাতাচ্ছে ভুবন বাদ্যকরের গান। তাঁকে নিয়ে প্রায়ই লেখালেখিও হচ্ছে সংবাদমাধ্যমে। রীতিমতো সেলেব্রিটির পর্যায়ে পৌঁছে গেছেন তিনি। এবার তাঁর সঙ্গে জোট বাঁধলেন বাংলাদেশের আরেক ভাইরাল যুবক হিরো আলম! দিন কয়েক আগেই কলকাতায় এসে ভুবন বাদ্যকর ও রাণু মণ্ডলের সঙ্গে গান রেকর্ড করে যান তিনি। এবার মুক্তি পেল তারই একটি গান। ভুবন বাদ্যকরের সঙ্গে গাইছেন হিরো আলম। গানের নাম 'বাবু খাইছো কাঁচা বাদাম?' (Babu Khaicho Kacha Badam)

আরও পড়ুন: সদ্যোজাত সন্তানের মৃত্যু দেখে হাসপাতাল থেকে বাড়ি গেলেন মা, ৭ দিন পরে ফোন 'দুধ খাওয়াতে আসুন'

হিরো আলমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে হিরো আলম ও ভুবন বাদ্যকর দুজনে মিলে যে দুটি গানটি রেকর্ডিং করেছেন তারই একটি আপলোড করা হয়েছে। তবে এই গানটির যে ভিডিও এখন আপলোড করা হয়েছে সেটি নাকি কেবল ‘ট্রেলার’। এখনো আসল গান সামনে আনা বাকি রয়েছে বলেই দাবি করা হয়েছে ওই ইউটিউব চ্যানেলের তরফ থেকে।

বস্তুত, 'কাঁচা বাদাম' দিয়ে যেমন ভুবন বাদ্যকর বিশ্বব্যাপী ভাইরাল হয়েছেন, তেমনই হিরো আলমের ইউএসপি 'বাবু খাইছো'। এই ব়্যাপ সং দিয়েই তিনি ইন্টারনেট দুনিয়ায় প্রবল জনপ্রিয় হন বছর দুয়েক আগে। এবার সেই গানকেই কাঁচা বাদামের সঙ্গে জুড়ে নতুন গান রেকর্ড করানো হল তাঁদের দিয়ে। ইউটিউবে আপলোডের সঙ্গে সঙ্গেই গানটির ভিউ বাড়ছে চড়চড় করে। সে গানে তাঁরা বলছেন, ভুবন বাদ্যকল যেমন ইন্ডিয়ার ম্যান, হিরো আলমও তেমন বাংলাদেশের বয়। এখন গোটা দুনিয়া তাঁদের ফ্যান।

শুনে নেওয়া যাক গানটি (Babu Khaicho Kacha Badam)।

https://www.youtube.com/watch?v=lvyh9JEjAZU

```