
সংগৃহীত চিত্র
শেষ আপডেট: 13 December 2024 17:39
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর আসতে বাকি আর মাত্র কয়েকদিন। ২০২৪ খারাপ কেটেছে বহু মানুষের। বিশ্ব দেখেছে শক্তি প্রদর্শন। বহু মানুষের প্রাণ গেছে যুদ্ধ পরিস্থিতিতে। আগামী বছর অর্থাৎ ২০২৫ নিয়ে আশাবাদী অনেকেই। কেমন কাটবে ওই বছর? আগেই বলে গেছেন বাবা ভাঙ্গা।
১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে মারা গেলেও তিনি নস্ত্রাদামুসের মতোই আগামী কয়েক বছরের ভবিষ্যদ্বাণী করে গেছেন। তাঁর করা ২০০১ সালের প্রেডিকশন অর্থাৎ টুইন টাওয়ারে হামলা মিলে যায়। এছাড়াও তাঁর অনেক কথাই লেগে গিয়েছে। ১২ বছর বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলার পর থেকে তিনি বিশেষ সক্ষমতা পান। দেখে নেওয়া যাক ২০২৫ নিয়ে কী বলে গেছেন এই ব্যক্তি।
বিশ্বে বিপর্যয় ধেয়ে আসছে আগামী বছর। বিশ্ব তোলপাড় হতে পারে একাধিক ইস্যুতে। ইউরোপ নিয়েও বড়সড় কথা বলে গেছেন তিনি। ২০২৫-এ সেদেশে হতে পারে একাধিক পরিবর্তন।
তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত
বাবা ভাঙার প্রেডিকশনে লেখা রয়েছে, বিশ্বের পশ্চিম প্রান্তে ধ্বংসলীলা চলতে পারে। তিনি বলে গেছেন, সিরিয়ার পতন হলেই বিশ্বের পূর্ব-পশ্চিমে যুদ্ধ লেগে যেতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে ২০২৫ সালে।
এলিয়েনদের সংস্পর্শে আসতে পারে মানুষ
আগামী বছর মানুষ অন্যগ্রহের মানুষজনের সঙ্গে কানেক্ট করতে পারবেন। যার ফলে বিশ্বে সংকট দেখা দিতে পারে।
বলা যেতে পারে, ট্রাম্প ক্ষমতায় আসার পর এলিয়েন নিয়ে সমস্ত ফাইল ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
টেলিপ্যাথি বাড়বে
২০২৫-এ টেলিপ্যাথি উন্নত হবে বলে জানিয়েছেন বাবা ভাঙা। বলে রাখা ভাল ইলন মাস্কের ব্রেন চিপ ইতিমধ্যেই টেলিপ্যাথির বিশ্বে এর বিরাট পরিবর্তন আনতে চলেছে। এলিয়েনদের সঙ্গে কানেক্ট করতে পারে মানুষ আগামী বছর।
বিজ্ঞানে নতুন নতুন উদ্ভাবন
বিজ্ঞানে নতুন উদ্ভাবন দেখবে দেশ। টেলিপ্যাথি, ন্যানোপ্যাথি বাড়বে। তবে, বেশ কিছু বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ক্ষেত্র সমস্যাও আনতে পারে।