
শেষ আপডেট: 10 March 2023 09:13
দ্য ওয়াল ব্যুরো: পিৎজা, বার্গার, হোয়াইট সস পাস্তা, হালফিলের হাজার খাবার মানুষের পছন্দের তালিকায় থাকেই। তবে ফুচকার আবেগ আলাদা। এই আবেগ আর ভালবাসাই ফুচকাকে বাকি সব স্ট্রিট ফুড থেকে এগিয়ে রাখে কয়েক কদম। ভারতের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন নামে পরিচিত ফুচকা। তবে উল্টো সুরও শোনা যায়। রাস্তায় যেভাবে এই খাবার পরিবেশন করা হয়, তার জন্য অনেকেই ফুচকাকে অস্বাস্থ্যকর বলেন। এবার সেই দুর্নাম ঘোচালেন দিল্লির এক মহিলা। রাজধানীর রাস্তায় এয়ার ফ্রায়ারে (air fried)ভাজা ফুচকা(Fuchka) পরিবেশন করছেন তিনি। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে।
ইনস্টাগ্রামে একজন ফুড ব্লগার শেয়ার করেছেন এই ভিডিও। মহিলার নাম তাপসী উপাধ্যায়। আর তাঁর ফুচকা ‘বি-টেক পানিপুরিওয়ালি’ (B-Tech Paanipuri wali) নামে পরিচিত। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ফুচকার কার্ট বা গাড়িটি একটি বাইকের সঙ্গে জোড়া। আর সেই বাইক নিয়েই আসছেন তাপসী।
তাপসী জানান, টকজল তৈরির জন্য জিরে,ধনে, নিজে ভেজে তৈরি করেন। পাশাপাশি মিহি আটাও সে ব্যবহার করেন না। যাতে ফুচকার গুণগত মান ভালো থাকে। চাটনিতে গুড়, তেঁতুল ও খেজুর ব্যবহার করেন। এমনকী যে প্লেটে খাবার পরিবেশন করেন সেগুলিও পরিবেশবান্ধব।
ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। প্রায় পাঁচ মিলিয়ন ভিউ হয়েছে। সেখানে অনেকেই বিভিন্ন মন্তব্য করেছেন।
আলুর বন্ড সংগ্রহে হুড়োহুড়ি, জলপাইগুড়িতে পায়ের চাপে অসুস্থ অনেকে