Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিয়েতে আসবেন বলেও আসেননি অতিথিরা, তাঁদের থেকে ক্ষতিপূরণ আদায়ের ভাবনা নববধূর

তরুণী জানিয়েছেন, ১০ জন অতিথি একেবারে বিয়ের আগে জানিয়েছেন, তাঁরা আসতে পারবেন না।

বিয়েতে আসবেন বলেও আসেননি অতিথিরা, তাঁদের থেকে ক্ষতিপূরণ আদায়ের ভাবনা নববধূর

শেষ আপডেট: 18 December 2023 18:22

দ্য ওয়াল ব্যুরো: ৬ মাস আগেই নিশ্চিত করে জানিয়েছিলেন, বিয়েতে আসবেন। সেই হিসেবে অনুযায়ী বিপুল টাকা খরচ করে বিবাহবাসর বুক করে ফেলেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে কয়েকজন অতিথি জানিয়ে দেন, তাঁরা যেতে পারবেন না। এর পরেই ক্ষিপ্ত কনে  ভাবছেন, অতিথিদের এমন হঠকারিতার জন্য তাঁদের থেকে টাকা আদায় করবেন কিনা! 

অস্ট্রেলিয়ার বাসিন্দা ওই তরুণী নিজের বিয়ের জন্য ভিন রাজ্যে একটি ভেন্যু বুক করেছিলেন, যার জন্য তাঁর খরচ পড়েছিল ভারতীয় মুদ্রায় প্রায় ৭ লক্ষ টাকা। এই টাকা ফেরতযোগ্য ছিল না। অর্থাৎ কোনও কারণে বুকিং বাতিল করলেও টাকা আর ফেরত পাবেন না। তরুণী জানিয়েছেন, ১০ জন অতিথি একেবারে বিয়ের আগে জানিয়েছেন, তাঁরা আসতে পারবেন না। কারণ, ভিনরাজ্যে বিয়েবাড়িতে যেতে বড্ড বেশি খরচ হয়ে যাবে। অথচ তাঁরা নাকি ৬ মাস আগেও যাওয়ার বিষয়টি 'কনফার্ম' করেছিলেন। সেই মতোই তিনি অতিথিদের সংখ্যা জানিয়ে দিয়েছিলেন। এখন তাঁরা আসতে অস্বীকার করায় তাঁর প্রায় ৭৫ হাজার টাকা ক্ষতি হতে চলেছে বলে জানিয়েছেন তরুণী। 

এরপরেই একটি পডকাস্ট শোতে এসে ক্ষোভ উগরে দিয়েছেন তরুণী। তাঁর প্রশ্ন, "যদি আমি এই ক্ষতিপূরণটা ওঁদের থেকেই আদায় করি, তাহলে কেমন হয়?"

ওই ১০ জন অতিথিকে বাদ দিয়েই বিয়ে সেরেছেন তরুণী। নববধূ জানিয়েছেন, এই বছরের জানুয়ারি মাসে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল, বেশিরভাগ অংশগ্রহণকারীরা জুলাই মাসের মধ্যে তার উত্তর দিয়েছিলেন। শুধু তাই নয়, বিয়ের দেড় বছর আগেই অতিথিদের ‘সেভ দ্য ডেট’, অর্থাৎ বিয়ের দিন জানিয়ে দেওয়া হয়। স্বভাবতই সব প্রস্তুতি সেরে ফেলেছিলেন হবু কনে। তারপরেও এমন ঘটনায় তিনি মর্মাহত এবং ক্ষুব্ধ। তারপরেই তিনি ওই ১০ জনকে জরিমানা করার ভাবনার কথা জানিয়েছেন পডকাস্টে। 

তাঁর কথা শুনে দ্বিধাবিভক্ত ইন্টারনেটবাসী। একজনের দাবি, বিয়েতে যেতে পারবেন কিনা তা জানানোর জন্য যথেষ্ট সময় পেয়েছিলেন ওই নিমন্ত্রিতরা। তার পরেও না গেলে তাঁদের জরিমানা করা বিচিত্র কিছু নয়! যদিও তাতে সহমত নন নেটিজেনদের আর একটি অংশ। তাঁদের দাবি, বিয়ে করা বর-কনে দুজনের সিদ্ধান্ত। কোথায় এবং কত খরচ করে বিয়ে করবেন তার সিদ্ধান্ত নেওয়া এবং সেই দায় পুরোটাই তাঁদের। তাই বেশি খরচ করার ক্ষমতা না থাকলে কম টাকায় ছোট করে বিয়ে করা উচিত। অতিথিরা যেতে না পারলে সেই ক্ষতির দায় তাঁদের উপর চাপানো রীতিমতো অসভ্যতা বলেই দাবি তাঁদের।


```