Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইয়া বড় পাথরের চাঁই ছুটে যাবে পৃথিবীর কান ঘেঁষে! মহাশূন্যে মহাবিপদ

দ্য ওয়াল ব্যুরো: প্রকাণ্ড মহাবিশ্বে (Space) রোজ কত কীই না ঘটে চলেছে। পৃথিবীর (Earth) মানুষের চোখের আড়ালেই প্রতিদিন মহাকাশজুড়ে লেগে রয়েছে নানা অসম্ভবের খেলা। চোখে টেলিস্কোপ লাগিয়ে দিনভর যাঁরা শূন্যে চেয়ে থাকেন, যাঁরা উদগ্রীব হয়ে থাকে

ইয়া বড় পাথরের চাঁই ছুটে যাবে পৃথিবীর কান ঘেঁষে! মহাশূন্যে মহাবিপদ

শেষ আপডেট: 13 August 2022 09:55

দ্য ওয়াল ব্যুরো: প্রকাণ্ড মহাবিশ্বে (Space) রোজ কত কীই না ঘটে চলেছে। পৃথিবীর (Earth) মানুষের চোখের আড়ালেই প্রতিদিন মহাকাশজুড়ে লেগে রয়েছে নানা অসম্ভবের খেলা। চোখে টেলিস্কোপ লাগিয়ে দিনভর যাঁরা শূন্যে চেয়ে থাকেন, যাঁরা উদগ্রীব হয়ে থাকেন মহাজাগতিক কাণ্ডকারখানার হদিশ পেতে, একমাত্র তাঁরাই কিছুটা জানতে পারেন। তাঁদের জন্য গত কয়েকদিন ধরেই আকর্ষণের ডালি সাজিয়েছে মহাকাশ। গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী কয়েকদিনও।

City-Killer' Asteroid came very close to Earth, scientists couldn't notice  it | Technology News,The Indian Express

পাঁচ-পাঁচটি বিশালকায় গ্রহাণু (Asteroid) ছুটে যাচ্ছে পৃথিবীর এক্কেবারে কান ঘেঁষে। যার মধ্যে অন্তত তিনটি গ্রহাণু এমন পেল্লায় আকারের, যে পৃথিবীর এক-একটি বিরাট শহরের মাপের সঙ্গে তাদের ফারাক নেই। মহাকাশে দিক ভুল করে কোনওভাবে যদি একটি গ্রহাণুও পৃথিবীর গায়ে এসে ধাক্কা মারে, তাহলে আর রক্ষা থাকবে না। পৃথিবীর বুকে আস্ত শহরের মাপের এক-একটা গর্ত করে দিতে পারবে এই গ্রহাণু।

City Killer" Asteroid Whizzes Past Earth Almost Undetected

যে পাঁচটি গ্রহাণু পৃথিবীর দিকে ছুটে আসছে তার মধ্যে সবচেয়ে বড়টি ১১০ ফুট চওড়া। ঘণ্টায় ২০ হাজার ৫২০ কিলোমিটার বেগে পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে যাওয়ার কথা এই বিশাল মহাজাগতিক পাথরখন্ডটির। রবিবার সকালে পৃথিবী থেকে এই গ্রহাণুর দূরত্ব থাকবে প্রায় ৪৭ লক্ষ কিলোমিটার। এর নাম দেওয়া হয়েছে ২০২২ ওটি১।

A giant 'city-killer' asteroid just missed hitting Earth yesterday - News -  IndiaGlitz.com

দ্বিতীয় বৃহত্তম গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে ২০২২ পিকে১। এটি ১০০ ফুট চওড়া। ১১ অগস্ট এই গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে ছুটে গেছে তীব্র গতিতে। নিরাপদেই তাকে পাশ কাটিয়েছে পৃথিবী। এর ঠিক পরের দিন অর্থাৎ ১২ অগস্ট আরও একটি গ্রহাণু পৃথিবীকে অতিক্রম করেছে। তার আকার তুলনায় ছোট ছিল। ৫৩ ফুট চওড়া সেই পাথরখন্ডের নাম দেওয়া হয়েছে ২০১৫ এফএফ।

Record number of asteroids seen whizzing past Earth in 2020

দুটি গ্রহাণু চলে গেলেও এখনও তিনটি গ্রহাণু পৃথিবীকে অতিক্রম করেনি। সবচেয়ে বড় মাপের পাথরখন্ডটি রবিবার নীলগ্রহের পাশ দিয়ে যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এছাড়া সেদিনই ছুটবে আরও একটি ছোট গ্রহাণু, ৭১ ফুটের ২০২২ ওএ৪। ১৬ অগস্ট শেষ পাথরখন্ডটি পৃথিবী পেরোবে, তার নাম দেওয়া হয়েছে ২০২২ পিডব্লিউ, প্রস্থ ৯৩ ফুট।

তবে বিজ্ঞানীদের গবেষণা বলছে, পাঁচটি গ্রহাণুর একটিও পৃথিবীকে স্পর্শ করবে না। যদিও পৃথিবীর খুব কাছ দিয়েই ছুটে চলে যাবে তারা, তবে নীলগ্রহের সঙ্গে সংঘাতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে মহাকাশে কখন কী হয় কে বলতে পারে! দিক ভুল করে একটি পাথরখন্ডও যদি আরও একটি কাছে এগিয়ে আসে, তবেই ধ্বংস অনিবার্য।

আরও পড়ুন: রেলের বিরুদ্ধে ২৩ বছর লড়াই! ২০ টাকার মামলা জিতলেন মথুরার তুঙ্গনাথ


```