Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'ব্রিটেনস গট ট্যালেন্টে' তুখোড় নাচ অসমের ছোট্ট মেয়ে বিনীতার! উঠে দাঁড়িয়ে হাততালি সকলের

আট বছরের বিনীতা ছেত্রী। 'ব্রিটেইনস গট ট্যালেন্ট'-এর মঞ্চে বিচারকদের তাক লাগিয়ে দিয়েছেন।

'ব্রিটেনস গট ট্যালেন্টে' তুখোড় নাচ অসমের ছোট্ট মেয়ে বিনীতার! উঠে দাঁড়িয়ে হাততালি সকলের

শেষ আপডেট: 3 March 2025 15:23

দ্য ওয়াল ব্যুরো: আনন্দ মাহিন্দ্রাকে প্রায়শই অনুপ্রেরণামূলক পোস্ট করতে দেখা যায়। মোটিভেশনও শেয়ার করেন মাঝেমধ্যে। এবার তাঁর পোস্ট থেকে উঠে এল অসমের এক ছোট্ট কন্যার গল্প। যার পারফন্সে মুগ্ধ এই বিসনেস টাইকুন। 

আট বছরের বিনীতা ছেত্রী। 'ব্রিটেইনস গট ট্যালেন্ট'-এর মঞ্চে বিচারকদের তাক লাগিয়ে দিয়েছেন। তাঁর নাচ, অঙ্গভঙ্গি, নিখুঁত স্টেপ দেখে মুগ্ধ বিচারক থেকে দর্শকরা। সকলে দাঁড়িয়ে অভিনন্দনও দেন। তার সেই পারফরম্যান্সই ভাইরা হয় নেট দুনিয়ায়। যা মুহূর্তেই নজরে আসে আনন্দ মাহিন্দ্রার। 

শিল্পপতি সেটি শেয়ার করেন এক্স হ্যান্ডেলে। ক্যাপশনে লেখেন, 'মাত্র ৮ বছর বয়স। বিশ্বমানের পারফরম্যান্স। শরীরের ওপর এত দক্ষতা আসে শুধুমাত্র কঠোর পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে। নিজের লক্ষ্যে অবিচল থাকলে এমনটাই সম্ভব। এমনকি সেটা যদি শুধু একটা 'পিঙ্ক প্রিন্সেস হাউস' কেনার স্বপ্ন হয়। সে-ই আমার #MondayMotivation!।'

হ্যাঁ পিঙ্ক প্রিন্সেস হাউস কেনার জন্যই অক্লান্ত পরিশ্রম করে বিদেশের মাটিতে নিজেকে এভাবে মেলে ধরে সে। দেশের নাম উজ্জ্বল করে। সেকথা অবশ্য নিজেই মিষ্টি হেসে সকলের সঙ্গে শেয়ার করেন। মঞ্চে দাঁড়িয়ে বিনীতাকে বলতে শোনা যায়, 'আমি বিনীতা ছেত্রী, বয়স ৮। ভারতের অসম থেকে এসেছি। ব্রিটেইন'স গট ট্যালেন্স আমার স্বপ্নের মঞ্চ, আমি এখানে জিততে এসেছি। জিততে চাই। একটা পিঙ্ক প্রিন্সেস হাউস কিনতে চাই।' এমন সরল কথা আর বাচনভঙ্গি বিচারক ও দর্শকদের মন জয় করে নেয়।

বিনীতার অসাধারণ পারফরম্যান্স দেখে শুধু আনন্দ মাহিন্দ্রা নন, দেশজুড়ে প্রশংসা শুরু হয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তাঁর ভিডিও শেয়ার করে লেখেন,
'এই ছোট্ট কন্যাকে আমার শুভেচ্ছা। আশা করি সে তার স্বপ্নের ‘পিঙ্ক প্রিন্সেস হাউস’ কিনতে পারবে।' নাগাল্যান্ডের পর্যটন ও উচ্চশিক্ষা মন্ত্রী তেমজেন ইমনা অলং লেখেন,
'মাত্র ৮ বছর বয়সেই বিনীতা ছেত্রী নিজের স্বপ্নকে ছুঁয়ে ফেলেছে। যেভাবে সে বিশ্বের সামনে প্রতিভাকে তুলে ধরেছে, তা বহু মানুষকে অনুপ্রাণিত করবে।'

অসমের এই বাচ্চা মেয়েটিকে দেখে নেটিজেনদের একাংশের মত, পেশাদার নৃত্যশিল্পী ও জিমন্যাস্টের মতো নাচ করেছেন। উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।


```