Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রেনে বসেই সহযাত্রীর ছবি এঁকে তাঁকে দেখালেন শিল্পী! ভিডিওয় মুগ্ধ নেটদুনিয়া

দ্য ওয়াল ব্যুরো: শিল্পীর তুলিতে নিজের ছবি দেখতে কার না ভাল লাগে? দেশজুড়ে অজস্র চিত্রশিল্পী রয়েছেন, যাঁরা কেউ শুধুই শখে, কেউ আবার পেশাগতভাবেই পারিশ্রমিকের বিনিময়ে বিভিন্ন মানুষের পোর্ট্রেট এঁকে থাকেন। কেউ কেউ তো লাইভ কুইক স্কেচও করেন (liv

ট্রেনে বসেই সহযাত্রীর ছবি এঁকে তাঁকে দেখালেন শিল্পী! ভিডিওয় মুগ্ধ নেটদুনিয়া

শেষ আপডেট: 30 April 2023 12:52

দ্য ওয়াল ব্যুরো: শিল্পীর তুলিতে নিজের ছবি দেখতে কার না ভাল লাগে? দেশজুড়ে অজস্র চিত্রশিল্পী রয়েছেন, যাঁরা কেউ শুধুই শখে, কেউ আবার পেশাগতভাবেই পারিশ্রমিকের বিনিময়ে বিভিন্ন মানুষের পোর্ট্রেট এঁকে থাকেন। কেউ কেউ তো লাইভ কুইক স্কেচও করেন (live portrait sketch), অর্থাৎ অত্যন্ত অল্প সময়ের মধ্যে সামনে থেকেই কোনও মানুষের ছবি এঁকে দেন তাঁরা। সম্প্রতি সেভাবেই এক শিল্পী ট্রেনের ভিতর এক বৃদ্ধ সহযাত্রীর পোর্ট্রেট এঁকেছিলেন নিজের স্কেচবুকে (artist draws co passenger's portrait)। আঁকা শেষ হতেই ওই যাত্রীকে ছবিটি দেখান তিনি। নিজের প্রতিকৃতি দেখতে পেয়ে বৃদ্ধের আনন্দ তখন দেখে কে!

বিষ্ণু দীনেশন নামে কেরলের একজন চিত্রশিল্পী সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সহযাত্রীর প্রতিকৃতি আকার ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, দূরপাল্লার কোনও ট্রেনের ভিতর সাইড লোয়ার বার্থে বসে রয়েছেন এক বৃদ্ধ। উপর থেকে দেখেই আঁকার খাতায় রঙিন পেন দিয়ে চটজলদি বৃদ্ধের ছবি এঁকে ফেলেন তিনি। তারপর সেই ছবি দেখান ওই যাত্রীকে। নিজের পোট্রেট শিল্পীর খাতায় দেখতে পেয়েই নির্মল হাসিতে ভরে ওঠে বৃদ্ধের মুখ।

নেট মাধ্যমে শেয়ার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৭ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। ১ লক্ষেরও বেশি মানুষ পছন্দ করেছেন সেটি। প্রশংসা সূচক মন্তব্যে ভিডিওর কমেন্ট সেকশন ভরে উঠেছে। একজন লিখেছেন, এমন ভিডিওতে দেশের প্রতিটি মানুষের লাইক থাকা উচিত।

অন্য একজন লিখেছেন, 'অসাধারণ!'

'এমন প্রতিভা খুব কম মানুষেরই থাকে,' মন্তব্য তৃতীয় একজনের।

শিলিগুড়ির বুকে আস্ত টাইটানিক! নিজের স্বপ্নপূরণ করে তাক লাগালেন যুবক


```