
শেষ আপডেট: 26 July 2022 09:51
দ্য ওয়াল ব্যুরো: দিব্যি চলছিল বিয়ের শোভাযাত্রা (Procession)। যাকে বলে 'বারাত।' কান ফাটানো গানের (Loud music) সঙ্গে চলছিল উদ্দাম নাচ (Dance)! এমন সময় আচমকাই শোভাযাত্রার মধ্যে কোত্থেকে এসে চিঁহিহি ডাক ছেড়ে ঝাঁপিয়ে পড়ল আস্ত ঘোড়া! ব্যস, মুহূর্তে শোভাযাত্রা ছত্রখান!
এমনটাই ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুরে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের 'বারাত' যাচ্ছে রাস্তা দিয়ে। রাজা হিন্দুস্থানি ছবির বিখ্যাত হিট গান 'তেরে ইশ্ক মে নাচেঙ্গে' চলছে গাড়িতে বসানো লাউড স্পিকারে। কান ফাটানো সেই গানের তালে গাড়িটিকে ঘিরে উদ্দাম নেচে চলেছে একদল ছেলে ছোকরা। কেউ কেউ তো টাকাও ছুড়ছে শূন্যে।
এই সময় রাস্তাতেই চুপচাপ দাঁড়িয়েছিল একটি ঘোড়া। কিন্তু সম্ভবত প্রচণ্ড আওয়াজে খেপে ওঠে সে। আশেপাশের সবাইকে ধাক্কা মেরে সামনের দু'পা তুলে সে সটান ঝাঁপিয়ে পড়ে নৃত্যরত বারাতিদের মধ্যে।
https://twitter.com/Benarasiyaa/status/1551564055646593029?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1551564055646593029%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fscroll.in%2Fvideo%2F1029068%2Fwatch-horse-rears-out-of-control-during-wedding-procession-in-uttar-pradesh-injures-at-least-six
সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে যায় সেখানে। প্রাণ বাঁচাতে যে যেদিকে পারে ছুটে পালাতে শুরু করে। তাতেই পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। ঘটনার জেরে বেশ কয়েকজন আহত হন। তাঁদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুন্দেলখণ্ডের বেশ কিছু অঞ্চলে ঘোড়াদের নাচানোর রীতি রয়েছে। এখানেও ঘোড়ার মালিক সেরকমই কিছু করার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। কিন্তু প্রচণ্ড আওয়াজে মালিকের কথা না শুনে নিয়ন্ত্রহীনভাবে ছুটতে শুরু করে ঘোড়াটি। তার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়।
বিমানের খাবারে সাপের মাথা, ভাবা যায়! ভাইরাল ভিডিওতে হতবাক নেটিজেনরা