Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কাঁটাতার ভাঙা বন্ধুত্ব! ভারতের স্নেহার বেস্টফ্রেন্ড ইসলামাবাদের তরুণী

দ্য ওয়াল ব্যুরো: নয়াদিল্লি-ইসলামাবাদের কূটনৈতিক সম্পর্ক বরাবরই গরম। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের সাধারণ মানবাধিকার পরিষদেও সেই ছাপ পড়েছে। ক্রিকেট মাঠেও কার্যত যুদ্ধ চলে। কিন্তু বন্ধুত্ব কী আর কূটনীতি মেনে হয়? নাকি তাতে বিদেশনীতির প্রভাব থাকে! ভ

কাঁটাতার ভাঙা বন্ধুত্ব! ভারতের স্নেহার বেস্টফ্রেন্ড ইসলামাবাদের তরুণী

শেষ আপডেট: 11 March 2023 07:43

দ্য ওয়াল ব্যুরো: নয়াদিল্লি-ইসলামাবাদের কূটনৈতিক সম্পর্ক বরাবরই গরম। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের সাধারণ মানবাধিকার পরিষদেও সেই ছাপ পড়েছে। ক্রিকেট মাঠেও কার্যত যুদ্ধ চলে। কিন্তু বন্ধুত্ব কী আর কূটনীতি মেনে হয়? নাকি তাতে বিদেশনীতির প্রভাব থাকে! ভারতীয় (Indian) স্নেহা বিশ্বাসের সঙ্গে ইসলামাবাদের (Pakistani Woman) তরুণীর বন্ধুত্ব ভেঙে দিয়েছে কাঁটাতার।

নাম স্নেহা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, হার্ভার্ড বিজনেস স্কুলে তাঁর প্রথম দিন কীভাবে একজন পাকিস্তানি মহিলার সঙ্গে পরিচয় হয়। তারপর সেই পরিচয় গড়ায় নিবিড় বন্ধুত্বে(Best Friend)।

সোশ্যাল ওয়ালে স্নেহা লিখেছেন, ভারতের একটি ছোট শহরে তাঁর শৈশব কেটেছিল। পাকিস্তান সম্পর্কে তাঁর জ্ঞান ক্রিকেট, ইতিহাসের বই এবং সংবাদমাধ্যমের মধ্যে সীমাবদ্ধ ছিল। পাকিস্তান মানেই শত্রু, যুদ্ধ, কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব—এটাই গেঁথে গিয়েছিল তাঁর মাথায়। ইসলামাবাদের তরুণীর সঙ্গে বন্ধুত্বের পর তিনি লিখেছেন, ‘একটা দেশ নিয়ে আমাদের চারপাশে কেবল ঘৃণা ছড়ানো হয়। কিন্তু ভাল দিকটা আমরা দেখি না।’

হার্ভার্ড বিজনেস স্কুলে প্রথম দিনে পাকিস্তানি বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পর স্নেহাদের পাঁচ সেকেন্ড সময় লেগেছিল বন্ধুত্ব গড়ে উঠতে। প্রথম সেমিস্টারের পর তাঁরা বেস্টফ্রেন্ড হয়ে যান। রক্ষণশীল সমাজে বেড়ে ওঠা সত্ত্বেও কীভাবে তাঁর বন্ধু স্বপ্ন দেখেছেন, স্বপ্নকে বাস্তবায়িত করেছেন সেকথা উল্লেখ করে স্নেহা লিখেছেন, ওঁকে দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন।

স্নেহা লিখেছেন, 'মানুষের প্রতি ভালবাসা ভৌগলিক সীমানা মানে না। কারণ মানুষ মৌলিকভাবে, সর্বত্র একই রকম। আর সীমানা তো মানুষেরই সৃষ্টি। ভালবাসা দিয়ে সব ভাঙা যায়। মাথায় বিভেদের গল্প থাকলেও মন কি সবসময় সেসব মানে! ভালোবাসাই জীবনের মূল মন্ত্র হোক। ঘুচে যাক কাঁটাতার।’

প্রাতঃভ্রমণে বেরোনো চিকিৎসককে ধাক্কা মারল গাড়ি, শূন্যে উড়ে ছিটকে পড়লেন মাটিতে!


```