
প্রতীকী ছবি
শেষ আপডেট: 14 February 2025 13:10
দ্য ওয়াল ব্যুরো: প্রেমে একাধিকবার ব্যর্থ হয়েছেন? তাই বলে কি হাল ছেড়ে দেবেন নাকি? এক্কেবারেই নয়। চেষ্টার কোনও শেষ আছে নাকি! আর বয়স? ভালবাসার জন্য বয়স কখনও বাধা হতেই পারে না। জাপানের ইয়োশিওর গল্প সেটাই প্রমাণ করে। প্রেমের খোঁজে ২,০০০ ব্যর্থ ব্লাইন্ড ডেট আর অসংখ্য প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েননি তিনি। বরং নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার অন্যদের প্রেম খুঁজতে সাহায্য করছেন।
৪৪ বছর বয়সী ইয়োশিও, জাপানের শিজুওকা প্রিফেকচারের বাসিন্দা, চার বছরের বেশি সময় ধরে সঙ্গী খুঁজেছেন। বিভিন্ন ম্যাচমেকিং এজেন্সির সাহায্য নিলেও তার কম আয় (বার্ষিক ৩.৫ মিলিয়ন ইয়েন বা প্রায় ₹১৯ লাখ) ও বাবা-মায়ের সঙ্গে থাকার কারণে অনেক মহিলা তাঁকে প্রত্যাখ্যান করেছেন। অনেকে প্রথম ডেটের পরই তাঁকে এড়িয়ে গিয়েছেন।

একবার তিনি এক মেয়েকে নিয়ে পার্কে চেরি ব্লসম দেখতে যান। কিন্তু তাঁর ছোট গাড়ি দেখে মেয়েটি নাক সিঁটকিয়ে বলেন, 'এই ব্র্যান্ডের গাড়ি আমি চিনিই না।' এরপর তাঁরা আর একে অপরের সঙ্গে কখনও কথা বলেননি। আর দেখাও করেননি।
এটা তো গেল একটা ঘটনা। এমন অনেক ঘটনায় বার বার প্রেমে ব্যর্থ হয়েছেন যুবক। তবে এত প্রত্যাখ্যানের পরও তিনি ভেঙে পড়েননি। বরং প্রতিটি ব্যর্থতার থেকে শিক্ষা নিয়ে নিজের যোগাযোগ দক্ষতা বাড়িয়েছেন, অনেক বেশি যত্ন নিয়ে ডেট প্ল্যান করেছেন এবং অন্যের চাহিদা বোঝার চেষ্টা করেছেন।
চার বছর ধরে জীবনসঙ্গী খুঁজেছেন জাপানের শিজুওকা প্রিফেকচারের ৪৪ বছর বয়সী ইয়োশিও। বিভিন্ন ম্যাচমেকিং এজেন্সির সাহায্য নিলেও সফল হতে পারেননি। তাঁর বার্ষিক আয় মাত্র ৩.৫ মিলিয়ন ইয়েন (প্রায় ১৯ লাখ), আর তিনি বাবা-মায়ের সঙ্গে থাকেন—এই দুই বিষয়ের জন্য অনেক মেয়ে তাঁর ধারেকাছেও আসতে চাননি। অনেকেই তাঁকে শুধুমাত্র আর্থিক অবস্থার কারণে প্রত্যাখ্যান করেছেন, আবার কেউ কেউ প্রথম ডেটের পরই আর যোগাযোগ করেননি। তবে অবশেষে তিনি প্রেমিকা খুঁজে পেয়েছেন।
এখন তিনি প্রতিষ্ঠা করেছেন ‘ইয়োশিও ম্যারেজ ল্যাবরেটরি’, যেখানে বিনামূল্যে পরামর্শ দিয়ে অন্যদের অনলাইন ডেটিং করানো হয়। ইয়োশিওর বিশ্বাস, 'প্রত্যেক ব্যর্থ ডেটই আমাকে সঠিক মানুষের কাছাকাছি নিয়ে গেছে। আমি যদি প্রেমে এতবার ব্যর্থ না হতাম, তাহলে তো এই আইডিয়া আমার মাথায় আসত না। আর আমি এখন যতটা সফল, সেটাও হতে পারতাম না।'