Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'রতন' হারা ভারত, কফিন আঁকড়ে প্রিয় পোষ্য গোয়া

রতন টাটার পরিবারেরই এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে গোয়া। গতকালের শেষ যাত্রার ছবিও সেই কথাই বলে।

'রতন' হারা ভারত, কফিন আঁকড়ে প্রিয় পোষ্য গোয়া

শেষ আপডেট: 11 October 2024 13:29

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার মুম্বইয়ে ন্যাশনাল সেন্টার ফর পারফরমিং আর্টসে লনে যেন এক অদ্ভুত নিরবতা। সাদা ফুলে ঘেরা কফিনে নিশ্চিন্তে ঘুমিয়ে মানুষটি। প্রিয়জনেরা বুঝতে পেরেছে এবার যেতে দিতে হবে। কিন্তু অবলা প্রাণীটি তো এতকিছু বোঝে না। আজ তার কাছের মানুষটি কেন চুপটি করে ঘুমিয়ে আছে? একটিবারের জন্য আদর করছে না কেন? তাই ফুল সরিয়ে অবিরাম লেজ নাড়তে নাড়তে এতদিনের বন্ধুকে জাগিয়ে তোলার চেষ্টা। শেষযাত্রায় রতন টাটা ও গোয়ার এই স্নিগ্ধ সম্পর্কের দৃশ্যটা বোধহয় থেকে যাওয়ার। 

৯ অক্টোবর, বুধবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় রতন টাটার। পরেরদিন অর্থাৎ বৃহস্পতিবার তাঁকে শ্রদ্ধা জানান রিসার্ভ ব্যাঙ্কের গভর্নর-সহ অনেকে। তাঁর শেষ যাত্রায় বাকিদের সঙ্গে উপস্থিত ছিল প্রিয় পোষ্য গোয়াও। গোয়াকে কফিন বন্দী রতন টাটার কাছে নিয়ে যেতেই ধরা পড়ে এই দৃশ্য। যা বর্তমানে ভাইরাল নেট দুনিয়ায়। 

গোয়ার সঙ্গে রতন টাটার সম্পর্কের শুরু বহু বছর আগে। সেই বার গোয়ায় গেছিলেন দেশের এই বিসনেস টাইকুন। হঠাৎই এক পথ কুকুর তাঁর পিছু নেয়। আপাত দৃষ্টিতে বিষয়টি সাধারণ মনে হলেও সেই মায়া ভরা চোখ এড়িয়ে যেতে পারেননি টাটা। সিদ্ধান্ত নেন তাকে সঙ্গে নিয়েই মুম্বই ফিরবেন। গোয়ায় দেখা, তাই সারমেয়টির নামও দিলেন গোয়া। 

কেটে গেছে ১১ বছর। রতন টাটার পরিবারেরই এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে গোয়া। গতকালের শেষ যাত্রার ছবিও সেই কথাই বলে। সেই যে পিছু নিয়েছিল গোয়া, যেন আজও ছাড়তে চায় না। 

সারমেয়দের ভালবেসে জীবনে অনেককিছু খুব সহজেই ছেড়ে দিয়েছেন তিনি। ২০১৮ সালে সামাজিক কাজের জন্য তাঁকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্রিটিশ রয়্যার ফ্যামিলি। কিন্তু পোষ্য়দের অসুস্থতার কারণে সে অনুষ্ঠানেও যাননি তিনি। 


```