
শেষ আপডেট: 9 December 2023 15:06
দ্য ওয়াল ব্যুরো: নানা রঙের সূর্য!
মহাকাশ থেকে এই প্রথম সূর্যের এক্সক্লুসিভ ছবি তুলে পাঠাল সৌরযান আদিত্য এল-১। কখনও কমলা, কখনও গোলাপি আবার কখনও উজ্জ্বল সোনার রঙ। শুক্রবার ইসরোর এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে আদিত্য এল ১-এর তোলা সূর্যের হরেক রকমের ছবি। পূর্ণ গোলাকার সূর্যের সেই ছবিতে ধরা পড়েছে অতি বেগুনি রশ্মির ছটা।
ইসরো জানিয়েছে, এসইউআইটি পেলোড অতিবেগুনী তরঙ্গদৈর্ঘ্যের কাছাকাছি সূর্যের পূর্ণাঙ্গ ছবি তুলেছে। ছবিগুলি ২০০ থেকে ৪০০ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে তোলা। ছবিগুলির সাহায্যে সূর্যের ফটোস্ফিয়ার এবং ক্রোমোস্ফিয়ারের বৈশিষ্ট্য খুব ভালভাবে বোঝা যাবে।
সূর্যের এই ছবিগুলি তোলা হয়েছে সোলার আলট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ ইনস্ট্রুমেন্ট দিয়ে। আদিত্য এল ১-এ সঙ্গে যুক্ত রয়েছে এই ক্যামেরা। ১১টি আলাদা আলাদা ফিল্টার দিয়ে এই ছবিগুলি তোলা হয়েছে। তাই নানা রঙের ছটা ধরা পড়েছে ক্যামেরায়।
Aditya-L1 Mission:
— ISRO (@isro) December 8, 2023
The SUIT payload captures full-disk images of the Sun in near ultraviolet wavelengths
The images include the first-ever full-disk representations of the Sun in wavelengths ranging from 200 to 400 nm.
They provide pioneering insights into the intricate details… pic.twitter.com/YBAYJ3YkUy
ইসরো জানিয়েছে, আদিত্য সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্ট (ASPEX) পেলোড তার কাজ শুরু করেছে। এই যন্ত্রের দুটি সাব-পেলোড আছে- প্রথম SWIS অর্থাৎ সোলার উইন্ড আয়ন স্পেকট্রোমিটার এবং দ্বিতীয় সাব-পেলোড হল সুপারথার্ম এবং এনার্জিটিক পার্টিকেল স্পেকট্রোমিটার (STEPS)। এটি সৌরবায়ুতে উচ্চশক্তির আয়নের মাত্রা নির্ধারণ করবে।
এই মিশনে সুর্যযানে মোট সাতটি পেলোড রয়েছে। ৬টি ইসরোর। এর মধ্যে রয়েছে আদিত্যের জন্য প্লাজমা বিশ্লেষক প্যাকেজ (পিএপিএ), দৃশ্যমান লাইন নির্গমন করোনাগ্রাফ (ভিইএলসি), সৌর আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ (এসইউআইটি), সোলার লো এনার্জি এক্স-রে স্পেকট্রোমিটার (সোএলএক্সএস), হাই এনার্জি এল১ অরবিটিং এক্স-রে স্পেকট্রোমিটার (এইচইএল 10এস), আদিত্য সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্ট (ASPEX) এবং অ্যাডভান্সড ট্রাই-অ্যাক্সিয়াল হাই রেজোলিউশন ডিজিটাল ম্যাগনেটোমিটার (MAG)।